Monday, April 6, 2026

পল্লবীর কোনও অ্যাকাউন্ট থেকে মোটা টাকা লেনদেন হয়নি, দাবি পুলিশের

Date:

Share post:

টলি অভিনেত্রী পল্লবী দে’র(Pallavi Dey) রহস্যমৃত্যুর ঘটনায় নয়া মোড়। পল্লবীর পরিবারের অভিযোগের ভিত্তিতে লিভ-ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীকে(Sagnik Chakraborty) গ্রেফতার করেছে গড়ফা থানার পুলিশ(Garfa police station)। সাগ্নিকের বিরুদ্ধে আর্থিক তছরূপ ও খুনের অভিযোগ এনেছিল পল্লবীর পরিবার। এরপর সাগ্নিক চক্রবর্তীকে ৯ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত(Alipur Court)।

তবে পোষ্টমর্টেমের পূর্ণাঙ্গ রিপোর্টে স্পষ্ট ইঙ্গিত, হত্যা নয়, আত্মহত্যাই করেছেন অভিনেত্রী। এবার লালবাজার সূত্রে খবর, রাজারহাটের ফ্ল্যাট কেনার জন্য পল্লবীর তিনটি অ্যাকাউন্ট থেকে কোনও টাকা লেনদেন হয়নি। অভিনেত্রীর নামে থাকা তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যই খতিয়ে দেখেছেন গড়ফা থানার পুলিশ। সেখানে শেষ ৬ মাসে পল্লবীর কোনও অ্যাকাউন্টেই মোটা টাকা লেনদেনের প্রমাণ মেলেনি। অথচ, পল্লবীর বাবা নীলু দে পুলিশকে জানিয়েছিলেন, পল্লবীর নামে থাকা তিনটি অ্যাকাউন্ট থেকে মোট ৫৭ লক্ষ টাকা নিয়েছে সাগ্নিক। সেই টাকায় রাজারহাটে ফ্ল্যাট কিনেছেন সাগ্নিকের বাবা। কিন্তু ব্যাঙ্কের তথ্য বলছে,

পল্লবীর ওই তিনটি অ্যাকাউন্ট থেকে ফ্ল্যাটের জন্য ৫৭ লক্ষ টাকা ট্রান্সফার করা হয়নি। সেক্ষেত্রে অভিনেত্রীর পরিবার সাগ্নিকের বিরুদ্ধে যে আর্থিক প্রতারণার অভিযোগ এনেছে, তা কিন্তু ভিত্তিহীন বলে প্রমাণিত হতে পারে।

বরং, সাগ্নিকের বাবার অ্যাকাউন্ট থেকে একটি গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ। জানা গিয়েছে, বেসরকারি ঋণদানকারী সংস্থা থেকে ফ্ল্যাট কেনার জন্য ২৫ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন তিনি। সাগ্নিকের বাবা ও মা-এর দাবি, তাঁদের টাকাতেই গাড়ি এবং ফ্ল্যাট কেনা হয়েছিল। যাবতীয় কাগজপত্র ও প্রমাণ রয়েছে তাঁদের কাছে।

ফলে এখনও পর্যন্ত তদন্তে যা উঠে এসেছে, তার ভিত্তিতে বলাই যায়, পল্লবীর পরিবারের তরফে সাগ্নিকের বিরুদ্ধে তোলা সব অভিযোগই ঠিক নয়। যেমন, ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট হয়েছে, পল্লবী আত্মহত্যা করেছেন, খুন হননি তিনি। আবার সাগ্নিকের বিরুদ্ধে ওঠা আর্থিক তছরূপের অনেক প্রমাণই মেলেনি।



Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...