Wednesday, June 24, 2026

শনিবার ফের পরেশ অধিকারীকে তলব সিবিআইয়ের

Date:

Share post:

দিনভর সিবিআই ম্যারাথন জেরায় জেরবার এসএসসি কাণ্ডে অভিযুক্ত পরেশ অধিকারী। বৃহস্পতিবারের তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর শুক্রবার সাড়ে নয় ঘণ্টার জিজ্ঞেসাবাদের মুখোমুখি হন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী। কিন্তু শুক্রবারই শেষ নয় ফের শনিবার সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে পরেশকে।


আরও পড়ুন:১০ ঘন্টা ম্যারাথন জেরার পর নিজাম প্যালেসে ছাড়লেন মন্ত্রী পরেশ অধিকারী


এসএসসি মামলায় শুক্রবার একটানা প্রায় সাড়ে নয় ঘণ্টা পরেশ অধিকারীকে জেরা করেন সিবিআই আধিকারিকরা। কার মাধ্যমে চাকরি পেয়েছিলেন মন্ত্রী কন্যা অঙ্কিতা, সেই তথ্যের অনুসন্ধান চালাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।

এদিন সকালে তাঁকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে খবর, তদন্তকারীরা পরেশ অধিকারীর কাছ থেকে জানতে চান কীভাবে প্রথম মেধা তালিকায় নাম না থাকা সত্ত্বেও চাকরী পান? মন্ত্রীকন্যাকে চাকরি পাওয়ার নেপথ্যে আর কেউ আছে কিনা , তা জানার চেষ্টা চালাচ্ছেন সিবিআই। সেই প্রেক্ষিতেই শনিবার সকাল এগারোটায় ফের সিবিআই আধিকারিকরা ডেকে পাঠিয়েছেন পরেশ অধিকারীকে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...