Friday, April 3, 2026

ভূস্বর্গে নির্মীয়মান টানেল ধসের ঘটনায় এখনও নিখোঁজ বাংলার ৫ শ্রমিক

Date:

Share post:

জম্মু ও কাশ্মীরের নির্মীয়মান টানেলে আচমকাই ধস নামার ঘটনায় আটকে পড়েন অন্ততপক্ষে ১২ জন শ্রমিক। তাঁদের মধ্যে রয়েছেন বাংলার ৫ জন শ্রমিক। এখনও পর্যন্ত তাঁদের কোনও খোঁজ মেলেনি। ইতিমধ্যেই চারজনের খোঁজ মিলেছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা টিম।


আরও পড়ুন:বাঙালি পরিচারিকার উপর পাশবিক নির্যাতন, স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মামলা রুজু দিল্লিতে


নিখোঁজ বাঙালি শ্রমিকদের নাম হল, যাদব রায় (২৩), গৌতম রায় (২২), সুধীর রায়(৩১) দীপক রায়(৩৩)  পরিমল রায়(৩৮)। এঁরা প্রত্যেকেই এক পরিবারের সদ্য কিনা তা এখনও পর্যন্ত জানা যায়নি। প্রশাসনের তরফে তাঁদের খোঁজ চলছে।


উল্লেখ্য, প্রশাসনের তরফে জানানো হয়েছে, সুড়ঙ্গের নির্মাণকাজ চলার সময় আচমকাই জম্মুর রামবাণ জেলার মাকেরকোটে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। ভেঙে পড়ে নির্মীয়মাণ সুড়ঙ্গের একাংশ।ইতিমধ্যেই ১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকি আটকে পড়া শ্রমিকদের কাছে যাতে পর্যাপ্ত অক্সিজেন থাকে, তার ব্যবস্থা করা হচ্ছে। সুড়ঙ্গের ধস বেশ অনেকটা জায়গা জুড়ে নামায় শ্রমিকরা গুরুতর আহত হতে পারেন বলে মনে করা হচ্ছে।


তবে, কীভাবে ওই নির্মীয়মাণ সুড়ঙ্গটি ভেঙে পড়ে, তা এখনও জানা যায়নি। প্রাথমিক তদন্তের পর মনে করা করা হচ্ছে সুড়ঙ্গের কাঠামো পোক্ত না হওয়ায় এই বিপত্তি ঘটেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...