Monday, April 6, 2026

এমাসের শেষেই ফের জঙ্গলমহল সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, এবার গন্তব্য পুরুলিয়া-বাঁকুড়া

Date:

Share post:

ফের জঙ্গলমহল সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। এই সপ্তাহের সফরে তিনি গিয়েছিলেন মেদিনীপুর ও ঝাড়গ্রামে। এবার তাঁর গন্তব্য পুরুলিয়া (Purulia) ও বাঁকুড়া (Bankura)। সূত্রের খবর, দু’দিনের জেলা সফরে প্রশাসনিক বৈঠক ( Administrative Meeting) করবেন মুখ্যমন্ত্রী (CM)। আগেই তিনি ঘোষণা করেছেন যেখানেই প্রশাসনিক সভা করবেন, সেখানেই করবেন কর্মিসভা। সেই মতো তিনি কর্মিসভাও করবেন বলে জানা গিয়েছে।

তৃণমূল (TMC) নেতৃত্ব সূত্রে খবর, ৩১ মে সকাল ১০টা নাগাদ পুরুলিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মিসভা রয়েছে। তবে প্রশাসনিক বৈঠকের বিষয়টি চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পুরুলিয়া জেলা প্রশাসন। পুরুলিয়ার কয়েকটি মাঠ পরিদর্শনের পরেই কর্মিসভার স্থল চূড়ান্ত করবেন জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ সৌমেন বেলথরিয়া। পুরুলিয়া থেকে মুখ্যমন্ত্রীর বাঁকুড়ায় যাওয়ার কথা। ৩১ মে দুপুরে বাঁকুড়ায় পৌঁছবেন। ১ জুন সেখানে কর্মিসভা করবেন তৃণমূল সুপ্রিমো।



Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...