Friday, April 3, 2026

কোথাও শুরুর কাউন্টডাউন, কোথাও শেষের কাউন্টডাউন, দলবদলের ইঙ্গিত অর্জুনের

Date:

Share post:

‘কোথাও শুরুর কাউন্টডাউন, কোথাও শেষের কাউন্টডাউন’। দলবদলের জল্পনা উসকে রবিবার ঠিক এমনটাই মন্তব্য করলেন অর্জুন সিং।


আরও পড়ুন:কালবৈশাখীর লন্ডভন্ড তিলোত্তমা, রবিবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা


এদিন সাংবাদিক বৈঠক অর্জুন বলেন,’বিজেপিতে থাকব কিনা সেটা সময় বলবে। যাঁরা পাশে ছিলেন তাঁদের ধন্যবাদ, যাঁরা ছিলেন না তাঁদেরও ধন্যবাদ। পাটশিল্পের জন্য কেন্দ্রকে অনেক সময় দেওয়া হয়েছে।আমাকে হয়তো কিছু ক্ষণের মধ্যেই হয়তো কলকাতা যেতে হবে। এমন কোনও কথা বা কাজ নেই যে আপনারা জানতে পারবেন না।’ পাশাপাশি তিনি এও বলেন , তৃণমূলের জন্মলগ্ন থেকেই আমি ছিলাম। এই বার্তাতেই বিজেপি ছাড়ার ইঙ্গিত স্পষ্ট করলেন অর্জুন সিং।


শনিবারই সোশ্যাল মিডিয়ায় অর্জুনের লেখা একটি পোস্ট ঘিরে তাঁর দলবদলের জল্পনা চলছিল। পোস্টে অর্জুন লেখেন, শুনেছি সমুদ্র নাকি আজও নিজেকে নিয়ে গর্ব করে। যেদিকে ঝড় এসেছে,সেদিকেই নৌকা নিয়ে চলো। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টারে রয়েছে অর্জুন সিং-এর ছবি। সঙ্গে লেখা স্বাগতম। কাঁচড়াপাড়া মেঘনা মিল, শ্যামনগর ঝাউতলা মোড়-সহ একাধিক জায়গায় এই ধরণের ব্যানার সকলের চোখে পড়ে।


উল্লেখ্য গত কয়েক সপ্তাহ ধরেই বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন অর্জুন। তারপর রবিবার ফের বিজেপি ছাড়ার ইঙ্গিত দিলেন তিনি।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...