Tuesday, April 7, 2026

India Team: ইংল‍্যান্ডের বিরুদ্ধে ঘোষণা করা হল ভারতীয় দল, দলে ফিরলেন পুজারা

Date:

Share post:

দক্ষিণ আফ্রিকার ( South Africa) পাশাপাশি এদিন ঘোষণা করা হল ইংল্যান্ডের ( England) বিরুদ্ধে ভারতীয় দল (India Team)। ইংল‍্যান্ডে বিরুদ্ধে বাকি পঞ্চম টেস্ট। সেই টেস্ট ম‍্যাচের জন‍্য এদিন ঘোষণা করল বিসিসিআই (BCCI)। দলে ফিরলেন চেতেশ্বর পুজারা। এ ছাড়াও, টেস্ট দলে ডাক পেলেন প্রসিদ্ধ কৃষ্ণাও। তবে ডাক পেলেন না অজিঙ্কে রাহানে। ম্যাঞ্চেস্টারে আগামী ১ জুলাই থেকে শুরু হবে এই টেস্ট।

কিছুদিন আগে ইংল্যান্ডের মাটিতে কাউন্টি ক্রিকেটে দাপুটে ছন্দে ছিলেন চেতেশ্বর পুজারা। দু’টি দ্বিশতরান এবং দু’টি শতরান করেন। চার ম্যাচে সাতশোরও বেশি রান ছিল তাঁর পকেটে। যার ফলস্বরূপ ভারতীয় দলে ডাক পেলেন তিনি। পুজারা ডাক পেলেও ডাক পেলেন না ঋদ্ধিমান সাহা। ঋষভ পন্থের সঙ্গে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে ইংল‍্যান্ড বিরুদ্ধে  নেওয়া হয়েছে কেএস ভরতকে। যার ফলে বোঝাই যাচ্ছে ঋদ্ধির জন‍্য জাতীয় দলের দরজা বন্ধই করে দেওয়া হল।

একনজরে টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়র, হনুমা বিহারি, চেতেশ্বর পুজারা, ঋষভ পন্থ, কেএস ভরত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, উমেশ যাদব এবং প্রসিদ্ধ কৃষ্ণা।

আরও পড়ুন:India Team: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘোষণা করা হল ভারতীয় দল, দলে ফিরলেন দীনেশ কার্তিক

 

 

Related articles

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...

ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে বিসিবিতে বড়সড় পালাবদল, বড় দায়িত্বে তামিম

নির্বাচনের পরই বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই বড় পালাবদল। পুরনো বোর্ড ভেঙে দিয়ে এবার দেশের ক্রিকেটের হাল ধরলেন প্রাক্তন...