Monday, April 13, 2026

অর্জুনের দলবদলের পরই বঙ্গ বিজেপিকে আত্মসমীক্ষার পরামর্শ দিলেন অনুপম

Date:

Share post:

বাবুলের পর অর্জুন। একে একে গেরুয়া শিবির ছাড়ছেন দলের শীর্ষ স্থানীয় নেতারা। এই ঘটনায় সরব হলেন অনুপম হাজরা। অর্জুন সিংয়ের দলত্যাগের পর বিজেপি নেতাদের আত্মসমীক্ষার পরামর্শ দিলেন তিনি।  ট্যুইটে অনুপম লেখেন, কেউ দল ছাড়লেই এতে কোনও ক্ষতি হবে না বা গুরুত্ব দিতে নারাজ বলে নিজেদের সান্ত্বনা না দিয়ে ক্ষতি যে কিছুটা হয়ে গেল, সেটা মানতে শেখা দরকার। কেন বারবার দল ছেড়ে যাচ্ছে, সেটা বিশ্লেষণ করা দরকার বলে জানান।


আরও পড়ুন:দলবদলুদের নিয়ে বিজেপির অন্দরে সন্দেহের বাতাবরণ, দিল্লিতে তড়িঘড়ি তলব দিলীপকে







সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় গেরুয়া শিবিরের ধস নিয়ে সুর চড়ান অনুপম। ট্যুইটে তিনি লেখেন, , “কেউ দল ছাড়লেই “এতে কোনও ক্ষতি হবে না” বা “গুরুত্ব দিতে নারাজ” বলে নিজেদের সান্ত্বনা না দিয়ে “ক্ষতি যে কিছুটা হয়ে গেল” সেটা মানতে শেখা দরকার বা কেন বারবার ছেড়ে যাচ্ছে সেটা বিশ্লেষণ করা দরকার!!! কিন্তু কেউ নিতান্তই নিজের ব্যক্তি-স্বার্থ-চরিতার্থ করার বা নিতান্তই ধান্দাবাজির জন্য অন্য দলে গেলে, সেটাকে গুরুত্ব না দেওয়াই ভাল!!! বাস্তবটাকে অস্বীকার করে কোনও লাভ নেই, কারণ বর্তমান পরিস্থিতিতে যেখানে একটা কাউন্সিলর সিট জিততে কালঘাম ছুটে যাচ্ছে, সেখানে কাউন্সিলরের যথেষ্ট উপরের পদমর্যাদাসম্পন্ন কেউ ছেড়ে গেলে নিঃসন্দেহে তা দলের ক্ষতি!!! অল ইজ ওয়েল বলে নিজেকে সান্ত্বনা দেওয়াটা সিনেমাতে দেখতে ভাল লাগলেও, বাস্তবে সেটা সবসময় নাও খাটতে পারে!!” এমনকী পোস্টের শেষে তাঁর এই মন্তব্য ব্যক্তিগত বলেও উল্লেখ করেন তিনি।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...