Sunday, March 29, 2026

মোদি জমানায় ভয়াবহ মূল্যবৃদ্ধির প্রতিবাদে অসমে অনশন কর্মসূচি তৃণমূলের

Date:

Share post:

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ভয়াবহ মূল্যবৃদ্ধিতে নাজেহাল দেশবাসী। এরই প্রতিবাদে এবার অসমে আন্দোলনে নামল তৃণমূল। অসম তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি রিপুন বোরার নেতৃত্বে মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১২ ঘণ্টার অনশন শুরু করল তৃণমূলের নেতাকর্মীরা।

লাগাতার দাম বাড়ছে রান্নার গ্যাসের। জীবনদায়ী ওষুধের দামও অগ্নিমূল্য করে রেখেছে কেন্দ্রের মোদি সরকার। দ্রব্য মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। ইতিমধ্যেই পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির জেরে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এবার অসমে রিপুন বোরার নেতৃত্বে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে চলছে এই কর্মসূচি। তৃণমূল কংগ্রেসের বক্তব্য, “বহুদিন ধরেই জনজীবনে যন্ত্রণা দিচ্ছে কেন্দ্রীয় সরকার! এটি এখনই শেষ হওয়া দরকার।”




Related articles

তালসারিতে শুটিংয়ে মর্মান্তিক ঘটনা! প্রয়াত রাহুল অরুণোদয়

মর্মান্তিক ঘটনা। প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee)। রবিবার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন...

অধীর-মৌসমকে রেখে কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকা: রাজ্যে ২৮৪ আসনে প্রার্থী!

বিধানসভা নির্বাচনে বহু বছর পরে একলা লড়াই করার সিদ্ধান্ত জাতীয় কংগ্রেসের। নির্বাচন ঘোষণা হওয়ার পরে যথেষ্ট সময় নিয়ে...

‘সন্দেশখালিকে কলঙ্কিত করার জবাব দেবে মানুষই’, রবিবাসরীয় সভা থেকে হুঙ্কার অভিষেকের

সন্দেশখালির মাটিতেই দাঁড়িয়ে রবিবার বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, ষড়যন্ত্র করে সন্দেশখালিকে...

তামিলনাড়ুতে একাই লড়াই: সব আসনে প্রার্থী দিল বিজয়ের TVK

বিজেপির (BJP) জোটের প্রস্তাব, রাজনৈতিক চাপ এমনকি তদন্ত সংস্থার তলব। সবকিছুকে উপেক্ষা করেই একক লড়াইয়ের পথ বেছে নিয়েছেন...