Site Logo

অধীর-মৌসমকে রেখে কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকা: রাজ্যে ২৮৪ আসনে প্রার্থী!

EBBS Desk·
অধীর-মৌসমকে রেখে কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকা: রাজ্যে ২৮৪ আসনে প্রার্থী!

বিধানসভা নির্বাচনে বহু বছর পরে একলা লড়াই করার সিদ্ধান্ত জাতীয় কংগ্রেসের। নির্বাচন ঘোষণা হওয়ার পরে যথেষ্ট সময় নিয়ে প্রথম প্রার্থী তালিকা তালিকা ঘোষণা করা হল জাতীয় কংগ্রেসের তরফে। যথারীতি জল্পনা মতো সেই তালিকায় জায়গা পেলেন লোকসভা নির্বাচনে পরাজিত অধীর চৌধুরি (Adhir Chowdhury)। সেই সঙ্গে তৃণমূলের সাংসদ পদ ত্যাগ করা মৌসম নূরকেও (Mausam Noor) জল্পনা মতো প্রার্থী করেছে কংগ্রেস। তাঁদের উপর ভরসা করে এবার মুর্শিদাবাদ (Murshidabad), মালদহে কংগ্রেসের হারানো ভোট ফেরানোর চেষ্টা কংগ্রেসের। কলকাতায় রাসবিহারীতে প্রার্থী (Congress candidate) করা হয়েছে আইনজীবী নেতা আশুতোষ চট্টোপাধ্যায়কে।

Sponsored

Sranchi In Article

সিপিআইএমের সঙ্গে জোট বেঁধে যে কংগ্রেসের ভবিষ্যৎ বাংলায় কার্যত শেষ হয়ে গিয়েছে, তা ২০২৪ লোকসভা নির্বাচনের আগেই দাবি করেছেন একাধিক শীর্ষ কংগ্রেস নেতৃত্ব। তবে অধীর চৌধুরির কারণে সেই জোটও ছাড়তে পারেনি জাতীয় কংগ্রেস। তবে এখন আর রাজ্য সভাপতি পদে নেই অধীর। ফলে বাংলায় একা চলার সিদ্ধান্ত নিতে অসুবিধা হয়নি রাজ্যের কংগ্রেস নেতৃত্বের। যদিও একা চলার পথ যে কত কঠিন তা নির্বাচন ঘোষণা হওয়ার সময় থেকে হাড়ে হাড়ে টের পেয়েছে কংগ্রেসের রাজ্য তথা জাতীয় নেতৃত্ব। ২৯৪ আসনে প্রার্থী খুঁজতে হিমসিম কংগ্রেস নেতৃত্ব।

সেই পরিস্থিতিতে অবশেষে রবিবার প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করা হল কংগ্রেসের তরফে। তালিকায় ২৮৪ কেন্দ্রের প্রার্থী নাম রয়েছে। মুর্শিদাবাদের বহরমপুর থেকে প্রার্থী হচ্ছেন বলে পরিচিত মহলে জানিয়েছিলেন অধীর চৌধুরি (Adhir Chowdhury)। তালিকা প্রকাশের পরে দেখা গেল তাঁর দাবি মিলে গিয়েছে। অন্যদিকে মালদহের মালতিপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে মৌসম নূরকে (Mausam Noor)। তিনি নিজের পুরোনো কেন্দ্র সুজাপুর আর এবার পাননি। অন্যদিকে কলকাতার প্রার্থীদের মধ্যে রাসবিহারী থেকে প্রার্থী করা হয়েছে আশুতোষ চট্টোপাধ্য়ায়কে।

আরও পড়ুন : তামিলনাড়ুতে একাই লড়াই: সব আসনে প্রার্থী দিল বিজয়ের TVK

এখনও যে দশ কেন্দ্রে প্রার্থী দিতে পারেনি কংগ্রেস তার মধ্যে কোচবিহার, উত্তর দিনাজপুর, উত্তর চব্বিশ পরগণা, হুগলি, পূর্ব মেদিনীপুর জেলার একাধিক আসন রয়েছে। এমনকি অধীর-গড় হিসাবে পরিচিত মুর্শিদাবাদে একটি নয়, একাধিক কেন্দ্রে এখনও প্রার্থী ঘোষণা করতে পারল না জাতীয় কংগ্রেস।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →