Friday, June 19, 2026

তালসারিতে শুটিংয়ে মর্মান্তিক ঘটনা! প্রয়াত রাহুল অরুণোদয়

Date:

Share post:

মর্মান্তিক ঘটনা। প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee)। রবিবার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন জলে ডুবে মৃত্যু হল ৪৩ বছর বয়সী অভিনেতার।তালসারিতে জলে শ্যুটিং করছিলেন রাহুল। আচমকাই তলিয়ে যান। টেকনিশিয়ানরা উদ্ধার করেন। জলে ডুবে মৃত্যু বলেই প্রাথমিক খবর। দিঘা হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

টলিউডের পরিচিত মুখ রাহুল। টেলিভিশনে পা রাখার আগে বিভিন্ন থিয়েটারে কাজ করেছিলেন রাহুল। রাহুলের পডকাস্ট প্রোগ্রাম ‘সহজ কথা’ও বেশ জনপ্রিয় হয়েছে। একাধিক সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। একটা দীর্ঘ সময়ে দেখা গেছিল ধারাবাহিকেও। এরপর একটা লম্বা সময়ের বিরতি কাটিয়ে ফের ফিরেছিলেন ধারাবাহিকে। বহুদিন পর ধারাবাহিকে ফিরেছিলেন , সম্প্রতি তাঁকে দেখা যাচ্ছিল ‘ভোলে বাবা পার করেগা’য়। তাঁর চরিত্র দর্শকদের প্রশংসাও কুড়িয়েছিল। এরমধ্যেই ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা। সাহিত্য ও সিনেমা জগতের ক্ষেত্রে এটি অপূরণীয় ক্ষতি।

২০০৮ সালের মুক্তিপ্রাপ্ত তাঁর সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’ বিপুল প্রশংসা পায়। বছর ঘুরলেও এখনও সেই সিনেমার গান আজও সমান জনপ্রিয়। ছবিতে তাঁর বিপরীতে ছিলেন বাস্তব জীবনের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। ১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্ম রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। অভিনয় যাত্রা শুরু করেন বাবার সঙ্গে রাজ দর্শন নামের একটি নাটকে বিজয়গড় থিয়েটার দলের মাধ্যমে। এরপর থেকে তিনি প্রায় ৪৫০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন।

তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই, শোকের ছায়া ভক্তদের মধ্যে। তার সহজ কথা দেখতে ভালোবাসতেন সকলে। সেই মানুষটা এভাবে অকালে চলে যাবেন এ যেন ভাবনাতীত।

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...