Tuesday, March 24, 2026

সোমে জোড়া গুরুত্বপূর্ণ বৈঠক নবান্নে: দুপুরে লোকায়ুক্ত-মানবাধিকার কমিশন, বিকেলে মন্ত্রিসভার বৈঠক

Date:

Share post:

সপ্তাহে প্রথম কাজের দিনেই জোড়া গুরুত্বপূর্ণ বৈঠক নবান্নে (Nabanna)। ইতিমধ্যেই শুরু হয়েছে লোকায়ুক্ত ও মানবাধিকার কমিশন নিয়ে বৈঠকে। এই বৈঠকরে যোগ দিতে ডাকা হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। তাঁকে চিঠি পাঠান স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা (BP Gopalika)। কিন্তু শুভেন্দু টুইটে (Tweet) জানান, তিনি বৈঠকে যাবেন না। লোকায়ুক্ত (Lokayukt) এবং রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নির্বাচন নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা। চেয়ারম্যানের নির্বাচনে সিলমোহর দেওয়ার কথা এই বৈঠকে।

চেয়ারম্যান নির্বাচনের জন্য তিনজনের একটি কমিটি তৈরি হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), বিধানসভার স্পিকার (Speaker) বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) পাশাপাশি রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। সেই কারণেই এই বৈঠকে যোগ দেওয়ার জন্য তাঁকে সোমবার এই কমিটির বৈঠক হওয়ার কথা দুপুর ১টা নাগাদ। সেই কারণে এই জরুরি বৈঠকে থাকার জন্য স্বরাষ্ট্রসচিব চিঠি দিয়ে বিরোধী দলনেতাকে ডেকে পাঠিয়েছিলেন। কিন্তু রাজ্যের বিরুদ্ধেই অভিযোগ তুলে বৈঠকে যোগ দেননি শুভেন্দু।

এদিকে, এদিন বিকেল ৩টে নাগাদ নবান্নে বসেছে মন্ত্রিসভার বৈঠক। এই বৈঠক থেকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে সূত্রের খবর। এদিনই নবান্নে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারেন সদ্য তৃণমূলে ফেরা অর্জুন সিং (Arjun Singh)। বৈঠকে থাকবেন রাজ্যের সমস্ত গুরুত্বপূর্ণ মন্ত্রীরা।

আরও পড়ুন:এসএসসির সার্ভার রুমের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করল CBI

 

 

Related articles

পরকীয়ার জের! পার্লারে প্রেমিকাকে খুন করে আত্মঘাতী কাশ্মীরী যুবক

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে বিউটি পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুনের পর আত্মঘাতী যুবক। দক্ষিণ কলকাতার গড়িয়ায় (Garia) দিনদুপুরে এই...

পাথরপ্রতিমায় ‘৫ প্রতিজ্ঞা’, তৃণমূলের জয়ের ব্যবধানের টার্গেট বাঁধলেন অভিষেক  

কী কী উন্নয়নমূলক কাজ করেছে তৃণমূল সরকার, ভোটে জিতে ক্ষমতায় এসে আর কী কী কাজ করবে- ২৬-এর নির্বাচনের...

জেলা নিয়ে বৈঠকে সভাপতি নীতীন নবীন, সেই জেলার বিজেপি কর্মীরা কলকাতায় বিক্ষোভে!

রাজনৈতিক দ্বিচারিতা করতে গিয়ে বঙ্গ বিজেপি বিধানসভা নির্বাচনের আগে কার্যত রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে। গোটা বাংলা জয় করে...

ভোটে গাড়ি চাওয়া: আইন মেনেই কাজ ট্রাফিক পুলিশের, স্যোশাল মিডিয়ায় হাওয়া গরম করার চেষ্টা অরিত্রর

ভোটের জন্য গাড়ি চাওয়া নিয়ে নেট মাধ্যমে হাওয়া গরম করার চেষ্টা অরিত্র দত্ত বণিকের (Aritra Dutta Banik)। একতরফা...