Wednesday, March 25, 2026

Corona update: স্বস্তি! একসপ্তাহ পর একদিনে সংক্রমণ ২ হাজারের কম

Date:

Share post:

যেখানে প্রতি মুহূর্তে বাড়ছে নয়া স্ট্রেন(New strain) নিয়ে চিন্তা সেখানে দেশে মিলল স্বস্তির খবর। গত কয়েকদিন ধরে সংক্রমিত রোগীর সংখ্যা দুই হাজারের বেশি হওয়ায় চিন্তায় ছিলেন বিশেষজ্ঞরা। এবার করোনা গ্রাফ( corona)  নামল ২০০০ এর নিচে, স্বস্তিতে দেশ।

বিএ.৪ এবং বিএ.৫ (BA.4, BA.5)  – এই দুই ভ্যারিয়েন্ট নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। দক্ষিণ ভারত থেকে এই স্ট্রেনের সংক্রমণের খবর পাওয়া গেছে। ফলে চিন্তা বেড়েছে বিশেষজ্ঞদের। যদিও এর মাঝে খানিকটা হলেও নিশ্চিন্ত হল স্বাস্থ্য মন্ত্রক। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে (Corona) আক্রান্ত হয়েছেন ১৬৭৫ জন।এই সংখ্যাটা গত ১ সপ্তাহের রিপোর্টের তুলনায় যথেষ্ট স্বস্তিজনক বলে মনে করা হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে এই মুহূর্তে সুস্থতার হার প্রায় ৯৮.৭৫ শতাংশ।গত ২৪ ঘণ্টায় দেশে মারণ ভাইরাসের কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৬৩৫ জন।

এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১৪,৮৪১ পাশাপাশি মৃত্যু হার নিম্নমুখী।ইতিমধ্যে দেশে ১৯২ কোটি ৫২ লক্ষের বেশি করোনা ডোজ দেওয়া হয়েছে।  গত ২৪ ঘণ্টাতেই ১৩লক্ষ ৭৬ হাজারের বেশি ডোজ পেয়েছেন দেশবাসী।



Related articles

তৃণমূল সরকারের রিপোর্ট-কার্ড তুলে ধরে পর পর সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও বাংলায় তৃণমূল সরকার জনকল্যাণমূলক প্রকল্প চালু রেখেছে। বুধবার, দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারসভা থেকে রাজ্য সরকারের...

ভোটের ডিউটির জন্য ২৪ জনকে চিঠি, নিয়োগ থমকে যাওয়ার আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ SSC 

নির্বাচন কমিশনের চিঠিতে রাজ্যে এসএসসি নিয়োগ আটকে যাওয়ার আশঙ্কা! আগামী মাসে বাংলায় দু-দফায় বিধানসভা নির্বাচন (West Bengal Assembly...

ভারতীয় দলের সাজঘরে বর্ণবিদ্বেষ! শিবরামকৃষ্ণনের বিস্ফোরক অভিযোগ

খেলার মাঠে বর্ণবিদ্বেষের ঘটনা নতুন কোনও বিষয় নয়, এবার ভারতীয় দলের (Indian Team) সতীর্থদের বিরুদ্ধে বর্ণবৈষম্যের বিস্ফোরক অভিযোগ...

একছুটে তৃণমূল সেনাপতির সভায় কেশিয়াড়ি কেন্দ্রের দলীয় প্রার্থী

২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর আগে রাজ্যজুড়ে প্রচারে নয়া নয়া কৌশল নজর কাড়ছে। এই তালিকায় নাম জুড়ল কেশিয়াড়ি...