Monday, April 6, 2026

Bollywood: আর্থিক প্রতারণার অভিযোগ বলিউডের এক বিখ্যাত পরিচালকের বিরুদ্ধে

Date:

Share post:

প্রতারণার অভিযোগ উঠল এবার বলিউডের (Bollywood) এক নামজাদা পরিচালকের বিরুদ্ধে। সিনেমা(Movie) তৈরির জন্য টাকা নিয়ে সেই টাকা আর ফেরত দেননি বলে অভিযোগ উঠছে পরিচালক রামগোপাল ভার্মার (Ram Gopal Varma)বিরুদ্ধে। এবার তাঁর বিরুদ্ধে প্রায় ৫৬ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ জমা পরল হায়দ্রাবাদ পুলিশের (Hydrabad Police)কাছে।

সূত্র বলছে, ২০১৯ সালে হায়দরাবাদের কাছে একজন পশুচিকিৎসকের গণধর্ষণ এবং হত্যার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল একটি ছবি, যার নাম রাখা হয় “দিশা”। ‘শেখরা আর্ট ক্রিয়েশন’-এর (Sekhara Art Creations) কোপ্পাড়া শেখর রাজু (Koppada Sekhar Raju) নামে এক ব্যক্তি প্রতারণার অভিযোগ করে, সাইবরাবাদ পুলিশ কমিশনারেটের অধীনে মিয়াপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। তিনি জানিয়েছেন জনপ্রিয় পরিচালক রাম গোপাল ভার্মা আর্থিক অসঙ্গতির কারণেই টাকা ধার নিয়েছিলেন তাঁর থেকে। এমনকি ছবি মুক্তির আগেই টাকা ফেরতের প্রতিশ্রুতিও নাকি দেওয়া হয়েছিল। এই ঘটনা ২০২০ সালের। পরবর্তীতে রাজু জানতে পারেন, যে ছবির জন্য রামগোপাল টাকা নিয়েছিলেন সেই ছবির প্রযোজক তিনি নন। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে তিনি আইনের দ্বারস্থ হন। সূত্র মারফত জানা যায়, ভারতীয় দণ্ডবিধির ৪০৬, ৪১৭, ৪২০, ৫০৬ ধারায় মামলা রুজু হয়েছে রাম গোপাল ভার্মার বিরুদ্ধে। যদিও এই নিয়ে পরিচালক বা তাঁর ঘনিষ্ঠদের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।



Related articles

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...