Monday, April 6, 2026

ভারী বৃষ্টির সতর্কতা জারি, স্থগিত রাখা হল কেদারনাথ যাত্রা

Date:

Share post:

দু’দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। জারি হয়েছে কমলা সতর্কতাও। তাই কেদারনাথ যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত রাখল উত্তরাখণ্ড সরকার।


আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ


সোমবার সকাল থেকে রুদ্রপ্রয়াদে তাপমাত্রা নামতে শুরু করে। রবিবারে তুষারপাতও হয়েছে। আবহাওয়া খারাপ হওয়ার পরও পুণ্যার্থীদের ভিড় কমেনি। কিন্তু দুদিনের ভারী বৃষ্টি জারি হতেই কেদারনাথ যাত্রা স্থগিত রাখা হয়েছে।

এপ্রসঙ্গে রুদ্রপ্রয়াগের সিও প্রমোদ কুমার জানিয়েছেন, হেঁটে যে সব পুণ্যার্থী কেদারনাথে যাচ্ছেন তাঁদের আপাতত যেতে নিষেধ করা হয়েছে।সকলকেই হোটেলে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে । তিনি আরও জানান, “দু’দিনের ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই গুপ্তকাশী থেকে আসা পাঁচ হাজার পুণ্যার্থীকে আটকে দেওয়া হয়েছে। হেলিকপ্টার পরিষেবাও বন্ধ রাখা হয়েছে।”

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...