Friday, June 26, 2026

কালো মেঘে ঢাকল তিলোত্তমার আকাশ, ঝমঝমিয়ে বৃষ্টি শুরু শহরে

Date:

Share post:

বেলা গড়াতেই ঘন কালো মেঘে ঢেকেছে তিলোত্তমার আকাশ। জ্বলল গাড়ির হেডলাইট। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। বিকেলের দিকে বৃষ্টির দাপট আরও বাড়ার সম্ভাবনা কথা জানিয়েছে হাওয়া অফিস। সেইসঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। ইডেনের প্লে অফ ম্যাচে আদও কী বল গড়াবে?


আরও পড়ুন:Sourav Ganguly: ইডেনে আইপিএলের মহারণ, ভিলেন বৃষ্টি, ‘আমরা তৈরি’, বললেন মহারাজ



আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবার বিকেলের দিকে কালবৈশাখী হতে পারে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রয়েছে।বিকেলের দিকে হতে পারে কালবৈশাখী। বৃষ্টির জেরে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি কমতে পারে। আগামিকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।অন্যদিকে উত্তরবঙ্গেও আগামি ৪৮ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে । ২৬ তারিখের পর উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে।




দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এখনও বর্ষা নিয়ে স্থলভাগে ঢোকেনি । তা এই মুহূর্তে অবস্থান করছে পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরে। ধীরে ধীরে এগিয়ে আসছে বাংলার দিকে। নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগে বর্ষা ঢুকবে এ রাজ্যে। তার আগে প্রাক বর্ষার বৃষ্টিতে ভিজল মঙ্গলবারের কলকাতা।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...