Monday, April 6, 2026

৮৮ শতাংশ বৃদ্ধি, ইনফোসিস CEO সলিল পারেখের বেতন হতে চলেছে ৭৯ কোটি টাকা

Date:

Share post:

একলাফে ৭৯ কোটি। বিপুল পরিমাণ বেতন বৃদ্ধি হতে চলেছে ইনফোসিস CEO সলিল পারেখের(Salil Parekh)। শতাংশের হিসেবে যা ৮৮ শতাংশ। আর এই বিপুল পরিমাণ বেতন বৃদ্ধির খবর প্রকাশে আসার পর রীতিমতো বিস্মিত ইনফোসিস(Infosys) কর্মচারীরা।

ইনফোসিসের সঙ্গে সম্প্রতি এক চুক্তি সম্পন্ন করেছেন সলিল পারেখ। যে চুক্তি অনুযায়ী, ৭৯ কোটি টাকা বেতন নেবেন তিনি। অবশ্য এই চুক্তি সম্পন্ন করার জন্য এখনও শেয়ারহোল্ডারদের অ্যাপ্রুভাল প্রয়োজন। জানা যাচ্ছে আগামী ২ জুলাইয়ের মধ্যে শেয়ারহোল্ডারদের অ্যাপ্রুভাল সংক্রান্ত সমস্ত বিষয় সম্পন্ন হয়ে যাবে। আর তা সম্পন্ন হলে দেশের সবচেয়ে বেশি বেতনভুক কর্মী হিসেবে উঠে আসবেন সলিল পারেখ। প্রসঙ্গত, আগামী জুলাই মাসে অতীতের চুক্তির বৈধতা শেষ হচ্ছে সলিলের। নতুন করে ফের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে এই বিপুল পরিমান বেতন পেতে চলেছেন তিনি।

আরও পড়ুন:অল্পের জন্য রক্ষা পেলেন ‘ মিঠাই’ সিরিয়ালের অভিনেত্রী

উল্লেখ্য, আগে ৫২ কোটি টাকা বেতন নিতেন ইনফোসিস সিইও সলিল পারেখ। ২০২২ অর্থবর্ষে সেই বেতন বেড়ে হয় ৭১ কোটি টাকা। তবে নতুন করে চুক্তি হওয়ার পর তা আরও বৃদ্ধি পেয়ে দাঁড়াবে ৭৯.৭৫ কোটি টাকা। যদিও এই বেতন বৃদ্ধি নিয়ে বিতর্কের ঝড় উঠেছে ইনফোসিসের অন্দরে। সিইও যে পরিমাণ বেতন পাচ্ছেন তার প্রেক্ষিতে বাকিদের বেতন প্রশ্ন তুলে দিচ্ছে বেতন কাঠামোর বৈষম্য নিয়ে। যদিও সময়ের সঙ্গে সঙ্গে IT দুনিয়ায় ইনফোসিস এক গুরুত্বপূর্ণ নাম হিসেবে উঠে আসতে শুরু করেছে। এই মুহূর্তে সারা বিশ্বের তৃতীয় ভ্যালুয়েবল কোম্পানি ইনফোসিস৷ সেই কারণে বিপুল নিয়োগের দিকেও যাচ্ছে তারা৷




Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...