Monday, April 6, 2026

পুলিশি তল্লাশিতে বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র-গুলি-সহ মাদক, গ্রেফতার ৫

Date:

Share post:

এলাকার শান্তি শৃঙ্খলা (Peace and Order)বজায় রাখতে তল্লাশি চালাচ্ছে পূর্ব বর্ধমানের (East Burdwan)পুলিশ। পরপর দু’জায়গায় তল্লাশিতে মিলল বিপুল অস্ত্র-গুলি সঙ্গে গাঁজা।

বুধবার, রাতে মঙ্গলকোটের (Mangalkote) লাখুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় নাকা তল্লাশির (Naka Checking) সময় একটি সন্দেহভাজন মোটরবাইক থামান কর্তব্যরত পুলিশকর্মীরা। তল্লাশি চালানোর পরে সেখান থেকে ২৪ কেজি গাঁজা-সহ ৩টে আগ্নেয়াস্ত্র এবং ১৩ রাউন্ড গুলি বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম টুনটুন কুমার (২৬), পিন্টু কুমার (২৪) ও রাজেশ শেখ (২৭)।

পাশাপাশি কেতুগ্রাম থানার পুলিশ তল্লাশি চালিয়ে ৪টে আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড গুলি বাজেয়াপ্ত করে। প্রথমে সুখচাঁদ শেখকে গ্রেফতার করে পুলিশ। পরে তাঁকে জেরা করে আলতাব শেখের (Altab Seikh)খোঁজ পায় পুলিশ। তাঁদের থেকে ৪টে আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশের তৎপরতায় এলাকায় অসামাজিক কাজ রোখা গেল মনে করছেন স্থানীয়রা।



Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...