Tuesday, March 17, 2026

তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা খালেদ এবাদুল্লার অকাল প্রয়াণে শোকবার্তা মমতার

Date:

Share post:

বুধবার গভীর রাতে পার্কসার্কাসে(Park Cercas নিজের বাড়িতে আচমকাই হৃদরোগের আক্রান্ত হয়ে প্রয়াত হলেন তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের নেতা খালেদ এবাদুল্লা(Khaled Ebadulla)। ঘটনার আকস্মিকতায় বিহ্বল তাঁর পরিবার। শোকবার্তা জানানো হয়েছে তৃণমূলের(TMC) তরফেও। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে তাঁর বাড়িতে যান দলের নেতা-নেত্রীরা। ব্যক্তিগত ভাবে শোকবার্তা পাঠান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সহকর্মীর প্রয়াণে শোকবার্তা দিয়েছেন তৃণমূল সভাপতি সুব্রত বক্সী।

বৃহস্পতিবার দুপুরে পার্কসার্কাসে ৩ নম্বর কবরস্থানে শেষকৃত্য সম্পন্ন হয় খালেদ এবাদুল্লার। সংখ্যালঘু শেলের দায়িত্বপ্রাপ্ত এই নেতার প্রয়াণে এদিন তার বাড়িতে যান রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া। সমবেদনা জানান তাঁর পরিবারকে। পাশাপাশি তাঁর শেষকৃত্যে এদিন উপস্থিত ছিলেন, বিধায়ক দেবাশীষ কুমার, পুরপিতা সন্দীপ বক্সী, জয়প্রকাশ মজুমদার, হাজি নুরুল সহ অন্যান্য নেতৃত্বরা।




spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...