Thursday, June 25, 2026

Alorani Sarkar:সিঙ্গল বেঞ্চের নির্দেশের ওপর আংশিক স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

Date:

Share post:

উত্তর ২৪ পরগনার বনগাঁর তৃণমূল (TMC) নেত্রী আলোরানি সরকারের নাগরিকত্ব (citizenship of Alorani Sarkar) নিয়ে সিঙ্গল বেঞ্চের যে রায় দিয়ে ছিল তার উপর আংশিক স্থগিতাদেশ (Stay Order) দিল ডিভিশন বেঞ্চ (division bench)। এর ফলে এখনই কোনও পদক্ষেপ করতে পারবে না জাতীয় নির্বাচন কমিশন (National Election Commission)।

সিবিআই দফতরে হাজিরা দিলেন না শওকত-অনুব্রত

গত বিধানসভা ভোটে বনগাঁ দক্ষিণ কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন আলোরানি সরকার (Alorani Sarkar)। কিন্তু, রাজ্যে তৃণমূল কংগ্রেসের ল্যান্ডস্লাইড ভিক্ট্রির মাঝেও বনগাঁ দক্ষিণ কেন্দ্রটি চলে যায় বিজেপির কাছে । দু’হাজারের কিছু বেশি ভোটে জয়ী হন বিজেপি (BJP) প্রার্থী স্বপন মজুমদার । ভোটের রেজাল্টে সন্তুষ্ট না হওয়ায় ওই ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে স্বপন মজুমদারের বিরুদ্ধে ইলেকশন পিটিশন দায়ের করেন আলোরানি। এরপর মামলার শুনানির সময়ই আলোরানি সরকারের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তিনি বৈবাহিক সূত্রে বর্তমানে এ দেশের বাসিন্দা হলেও জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক বলে অভিযোগ করে বিজেপি । ওই মামলার বিচারপতি বিবেক চৌধুরী জানান, বাংলাদেশের ভোটার লিস্টে নাম রয়েছে আলোরানি সরকারের। সেই মতো জাতীয় নির্বাচন কমিশনকে পদক্ষেপের নির্দেশ দেয় আদালত। এরপরই নিজেকে এদেশের নাগরিক দাবি করে আলোরানি সরকার ডিভিশন বেঞ্চে আবেদন করেন। ২৫ জুন বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায়ের (Arijit Bandopadhyay) ডিভিশন বেঞ্চ তার সিদ্ধান্ত জানিয়ে সিঙ্গল বেঞ্চের রায়ের উপর আংশিক স্থগিতাদেশ জারি করে।

কি বলেছে ডিভিশন বেঞ্চ ?

দক্ষিণ বনগাঁ বিধানসভার তৃণমূল প্রার্থী আলোরানি সরকারের মামলায় এবার সিঙ্গেল বেঞ্চের রায়ের উপর আংশিক স্থগিতাদেশ দিয়ে, আলোরানি সরকারের নাগরিকত্বের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ । এর আগে বিচারপতি বিবেক চৌধুরীর সিঙ্গেল বেঞ্চ জানিয়েছিল যে, বাংলাদেশের ভোটার লিস্টে নাম রয়েছে আলোরানি সরকারের। তাই নিজেকে ভারতীয় বলে দাবি করতে পারেন না আলোরানি। এরপর নাগরিকত্বের বর্তমান অবস্থা খতিয়ে দেখে জাতীয় নির্বাচন কমিশনকে পদক্ষেপের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। ঠিক এই অংশেই স্থগিতাদেশ দিল বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন এখনই কোনও পদক্ষেপ করতে পারবে না, জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ।



Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...