Thursday, June 25, 2026

মৃত শাবককে ছাড়তে নারাজ! শুঁড় দিয়ে আগলে বসে হাতি-মা

Date:

Share post:

মৃত বাচ্চাকে আগলে ৩০থেকে ৩৫ টি হাতির (Elephant)দল। মৃত শাবকটিকে (Cub)কোন ভাবেই আলাদা করতে নারাজ মা হাতিটি। জানা গেছে দীর্ঘ প্রায় আধ কিলোমিটার মা তার মৃত শাবকটিকে নিজের শুঁড় দিয়ে আগলে জঙ্গলে(Forest) আশ্রয় নেয়।

এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী বানারহাট (Banarhat) ব্লকের আমবাড়ি চা-বাগানের বাসিন্দারা। জানা গেছে, জলপাইগুড়ির (Jalpaiguri) জেলার বানারহাট ব্লকের অন্তর্গত আমবাড়ি(Ambari) চা বাগানে মৃত্যু হল এক হস্তিশাবকের। এদিন একটি হাতির দল এক জঙ্গল থেকে আর এক জঙ্গল পারাপার হওয়ার সময় এই হস্তি শাবক (Elephant Cub)এর মৃত্যু হয়েছে। তবে কী কারণে মৃত্যু হলো এখনো পরিষ্কার করে জানা যায়নি বনদফতরের(Forest Department) তরফে।

বনদফতর সূত্রে খবর ওই হস্তিশাবকের মা সহ ৩০-৩৫ টি হাতির দল চা বাগানের জঙ্গলে রয়েছে। সেই কারণে এখনও শাবকটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে অল্প কিছুক্ষণের মধ্যেই উদ্ধার করে ফেলবে বলে জানানো হয়েছে। বনদফতর এর কর্মীরা নজরদারি রাখছেন হাতির দলটির ওপর হয়তো সূর্য ডুবলেই সেটিকে উদ্ধার করা সম্ভব হবে বলে সূত্রে খবর।



Related articles

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...