Friday, June 26, 2026

স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে আত্মহত্যার চেষ্টা স্বামীর

Date:

Share post:

ধারালো অস্ত্র (Sharp Weapon) দিয়ে স্ত্রীকে মেরে নিজে আত্মহত্যার (Suicide) চেষ্টা করল স্বামী। গুরুতর আহত অবস্থায় স্বামী বর্তমান কোচবিহার(Cooch behar)মহারাজা জিতেন্দ্র নারায়ান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে কোচবিহার পুন্ডিবাড়ি থানার (Pundibari) অন্তর্গত দক্ষিণ কালয়ের কুঠি এলাকায়। খবর পেয়ে ছুটে যায় পুন্ডিবাড়ী থানা পুলিশ, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে নারায়ণ সরকার (Narayan Sarkar)ও তার স্ত্রী পঞ্চমী সরকার(Panchami Sarkar) এই দুজনের মধ্যেই পারিবারিক অশান্তি ছিল দীর্ঘদিন ধরেই। নারায়ণ সরকার তাঁর স্ত্রীকে সন্দেহ করতেন। গতকাল তাঁর স্ত্রী পঞ্চমী সরকার বাপের বাড়ি গিয়েছিলেন, সেখান থেকে রাত্রে নটায় ফেরেন। এরপর তুমুল বচসার জেরে, নারায়ন সরকার তাঁর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় পঞ্চমী সরকারের।

এরপর তিনি নিজে ধারালো অস্ত্র দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।পরে স্থানীয়রা ও পুন্ডিবাড়ী থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। তাঁদের উদ্ধার করে কোচবিহার মহারাজা জিতেন্দ্রনাথ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। বর্তমান সেখানে চিকিৎসাধীন নারায়ন সরকার। নারায়ন সরকারের দাবি তাঁর স্ত্রী অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিল যার জেরে এই মর্মান্তিক পরিণতি।



Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...