Thursday, June 4, 2026

R Praggnanandhaa: ফাইনালে চিনের ডিং-এর কাছে হারলেন প্রজ্ঞানন্দ

Date:

Share post:

না হল না। মেল্টওয়্যার চ্যাম্পিয়ন্স চেজেবল মাস্টার্স ট্যুরের (Chessable Masters) ফাইনালে হেরে গেলেন আর প্রজ্ঞানন্দের ( R Praggnanandhaa)। ফাইনালে প্রজ্ঞানন্দ হারলেন চিনের ডিং লিরেনের (Ding Liren) কাছে ।

ম‍্যাচে এদিন প্রথম ম্যাচটি অনায়াসে জেতেন ডিং। কিন্তু দ্বিতীয় সেটে কামব্যাক করে প্রজ্ঞানন্দ। ভারতীয় এই দাবাড়ু পাল্টা লড়াই চালায়। দু’টি বোড়ে অতিরিক্ত থাকায় প্রজ্ঞার চাপে শেষপর্যন্ত হার স্বীকার করে নেন চিনের ডিং। এর ফলে এই ফলাফলের জন্য একটি ব্লিটজ টাইব্রেকার হয়৷ এরপর ডিং তার অভিজ্ঞতার সদ্ব্যবহার করে দ্বিতীয় টাইব্রেকার ম্যাচে প্রজ্ঞানন্দকে হারান। টাইব্রেকারে প্রথম টাই ড্র হয়েছিল, কিন্তু চিনা দাবাড়ু ৪৯ চালে পরের গেমটি জিতে প্রজ্ঞানন্দকে পরাস্ত করেন।

তবে ফাইনালে ব‍্যর্থ হলেও চেজেবল মাস্টার্সের পঞ্চম রাউন্ডে ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে চমক দিয়েছিলেন প্রজ্ঞানন্দ। এছাড়াও সেমিফাইনালে ভারতীয় দাবাড়ু হারিয়েছিল প্রতিযোগিতায় অপরাজিত থাকা ডাচ তারকা অনীশ গিরিকে। এদের সঙ্গে লড়াইয়ে পারলেও, চিনের দাবাড়ু সঙ্গে পারলেন প্রজ্ঞানন্দ।

আরও পড়ুন:RCB: রাজস্থানের বিরুদ্ধে নামার আগে সেলিব্রেশনে টিম আরসিবি

 

 

Related articles

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...