Monday, April 6, 2026

খুলছে বহু প্রতীক্ষিত পদ্মা সেতু, কমবে দুই বাংলার দূরত্ব

Date:

Share post:

চালু হতে চলেছে বাংলাদেশের (Bangladesh)পদ্মা সেতু(Padma Bridge)। বিগত দশ বছরের স্বপ্নপূরণ হতে চলেছে ওপার বাংলার মানুষের। এই সেতু খোলার ফলে কমে যাবে এপার বাংলা ওপার বাংলার দূরত্ব। আগামী ২৫ শে জুন খোলার কথা সর্বসাধারণের জন্য। কলকাতা থেকে ঢাকা পৌঁছতে আগে ৪০০ কিলোমিটার রাস্তা পেরোতে হত। জুন মাসের শেষের দিকে ২৫০ কিলোমিটার গেলেই চলবে। কারণ আগামী ২৫ শে জুন(June)খুলে যেতে পারে এই ব্রিজ। এখন পদ্মা সেতুর সড়ক পথ খুলে দিলেও রেলব্রিজটি কাজ শেষ হতে আরও কিছুদিন সময় লাগতে পারে।

সেতুটি পুরোদমে চালু হলে রেলপথে কলকাতা(Kolkata)থেকে ঢাকা (Dhaka)যেতে সময় লাগবে প্রায় সাড়ে ৬ ঘণ্টা। এখন কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস (Maitri Express)কলকাতা স্টেশন থেকে ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছয় ১০ ঘণ্টায়। পদ্মা সেতুর রেললাইন ধরে ঢাকা পৌঁছতে হলে কলকাতা থেকে বনগাঁ জংশন হয়ে হরিদাসপুর সীমান্ত দিয়ে বেনিয়াপোল, যশোর, নড়াইল, ফরিদপুরের ভাঙ্গা হয়ে শুধু ২৫১ কিলোমিটার পথ যেতে হবে।

প্রায় ১০ হাজার কোটি ব্যয়ে নির্মিত এই সেতু গোটা বিশ্বের কাছে শ্রেষ্ঠত্বের খ্যাতি এনে দেবে বাংলাদেশকে তাতে কোনও সন্দেহ নেই। পদ্মা আসলে দোতলা সেতু এর একতলায় চলবে ট্রেন এবং ওপরে চলবে গাড়ি। নদীর কাছাকাছি হলেও রেল ব্রিজের থেকে জলের দূরত্ব থাকবে অন্তত ১৮ মিটার। ফলে জলস্তর বাড়লেও ব্রিজের তলা দিয়ে অনায়াসে চলে যাবে পাঁচতলা সমান জাহাজও। এই সেতুর সবচেয়ে আকর্ষণ হল রিখটার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্পেও টিকে থাকবে।

আরও পড়ুন- SSC-র বিতর্কের মধ্যেই কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ তালিকায় নাম পরেশ-কন্যার!

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...