Wednesday, March 25, 2026

সরকারি কাজে ড্রোনে নজরদারি করছেন: স্বীকার করলেন স্বয়ং প্রধানমন্ত্রী

Date:

Share post:

কেমন চলছে সরকারি কাজ? জানতে ড্রোন ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার। শুক্রবার, দিল্লিতে ড্রোন মহোৎসবে নিজেই এই কথা স্বীকার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। খানিকটা রসিকতা করেই মোদি মন্তব্য করেন, ফাঁকিবাজি আর দুর্নীতি রুখতেই এইভাবে নজরদারি চালাচ্ছেন তিনি। অর্থাৎ সশরীরে না গিয়ে, কাজের পরিস্থিতি জানতে ড্রোন ব্যবহার করছেন মোদি। বিরোধীদের কটাক্ষ পেগাসাসে ফোনে নজরদারি, আর ড্রোনে (Drone) সরকারি কর্মীদের উপর নজরদারি চালাচ্ছে মোদি সরকার।

দুর্নীতির বিরুদ্ধে লড়াই করাই তাঁর লক্ষ্য। পছন্দ নয় কাজে ফাঁকিবাজি। একথা বারবারই বলেন প্রধানমন্ত্রী। কিন্তু দিল্লিতে বসে সারাদেশে নজরদারি চালানো তাঁর পক্ষে সম্ভব নয়। মোদির দাবি, তিনি পর্যবেক্ষণের জন্য ড্রোন পাঠিয়ে দেন। এদিন প্রধানমন্ত্রী বলেন, শুধু সরকারি কাজ করলেই হবে না। সেটার মান দিকেও নজর রাখতে হবে।

দেশে ড্রোন উৎপাদন এবং অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার চান প্রধানমন্ত্রী। সেই লক্ষ্যেই দিল্লিতে ২দিনের ড্রোন মহোৎসবের আয়োজন করেছে কেন্দ্রীয় সরকার। সেখানে ড্রোনের নানা উপযোগিতার বিষয় উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

কৃষিকাজ এবং বনসৃজনে উল্লেখযোগ্য ভূমিকা নেবে ড্রোন। আগামী দিনে ভারতকে ড্রোন হাব হিসাবে গড়ে তুলতে চান মোদি।

আরও পড়ুন- লাদাখে পথদুর্ঘটনায় ৭ জওয়ানের মৃত্যু, শোকবার্তা মুখ্যমন্ত্রীর

Related articles

পরপর ৩ চিঠি তৃণমূলের, সময় দিচ্ছেন না রাষ্ট্রপতি

পরপর তিনটি চিঠি লেখার পরেও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের কোনও সময় পাচ্ছে না তৃণমূল কংগ্রেস৷ মঙ্গলবার রাষ্ট্রপতি...

হরমুজ পেরোতে পারল না পাকিস্তানের জাহাজ: শান্তির বার্তা দিয়েও ব্যর্থ শাহবাজ!

হরমুজ প্রণালী খোলার জন্য উঠে পড়ে লেগেছে আমেরিকা। ক্রমশ নত হচ্ছে ইরানের কাছে, যোগাযোগ করছে বিশ্বের মধ্যস্থতাকারী দেশগুলির...

নন্দীগ্রামের অপবিত্র মাটিকে পবিত্র করার ডাক অভিষেকের, ‘দুয়ারে স্বাস্থ্য’-এর সঙ্গে প্রতিবছর ‘সেবাশ্রয়’-এর প্রতিশ্রুতি

পূর্ব মেদিনীপুরে ঝোড়ো প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন প্রথমে দাসপুর ও পরে কেশিয়াড়ি-দাঁতনের...

আইপিএলের সঙ্গে ইপিএল ম্যাচের তুলনা, সৌরভের নজরে একাধিক তরুণ

রেকর্ড দামে বিক্রি হয়েছে আইপিএলের(IPL) ২ দল আরসিবি (RCB) এবং রাজস্থান রয়্যালস। আইপিএল দলের এমন মূল্য দেখে অবাক...