Friday, April 3, 2026

Madhya Pradesh: নিজের স্ত্রীকে বিয়ে করে শ্রীঘরে কংগ্রেস ছাত্রনেতা 

Date:

Share post:

গণবিবাহের আসর আর সেখানে নিজের স্ত্রীকে নিয়ে হাজির হলেন কংগ্রেস ছাত্রনেতা (Student leader)। আর সেখানে গিয়ে এভাবে বিপাকে পড়বেন , এটা বোধহয় কল্পনাও করতে পারেননি। দোষ একটাই, সরকারি প্রকল্পের সুবিধা নিতে, নিজের স্ত্রীকে পুনরায় বিয়ে করার পরিকল্পনা করেছিলেন অভিযুক্ত নেতিক চৌধুরী (Netik Choudhary) । জেলা প্রশাসনের কর্তাদের সাক্ষী রেখে সাতপাক ঘুরে মালাবদলের তোড়জোড়ও শুরু করেছিলেন। ঘটনার পরেই গ্রেফতার করা হয়েছে তাঁকে ।

সরকারি অর্থসাহায্য পাওয়ার জন্যই কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই (NSUI)-এর পদাধিকারি নেতিক চৌধুরী এমন কাজ করেন বলে জানিয়েছে মধ্যপ্রদেশ পুলিশ(Madhyapradesh police) । সূত্র মারফৎ জানা যায়, শিবরাজ সিংহ চৌহান ক্ষমতায় ফেরার পরেই জেলায় জেলায় ‘মুখ্যমন্ত্রী কন্যাদান যোজনা’ (Chief Minister’s Kanyadan Yojana) প্রকল্পে গণবিবাহ অনুষ্ঠানের কথা জানান। যেখানে নবদম্পতিদের সরকারি সাহায্যেরও ব্যবস্থা করা হয়েছে। সাগর জেলার ধর্মশ্রীর বালাজি মন্দিরে এমনই এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে অভিযুক্ত তাঁর স্ত্রীকে নিয়ে হাজির হন। এই গণবিবাহ অনুষ্ঠানের এক পক্ষকাল আগেই ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে অভিযুক্ত কংগ্রেস ছাত্রনেতার বিয়ে হয়েছিল। তাই খুব স্বাভাবিকভাবেই এই অনুষ্ঠানের আয়োজকরা তাঁকে চিনে ফেলেন। খবর দেওয়া হয় পুলিশে। এরপরই জানা যায় সরকারি প্রকল্পের সুবিধা পেতে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন ওই কংগ্রেস ছাত্রনেতা। ঘটনায় কটাক্ষের সুরে বিজেপির গলায়।



Related articles

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...