Monday, April 13, 2026

বর্ষা ঢুকল কেরলে, বাংলায় আর এক সপ্তাহ পরেই

Date:

Share post:

নির্ধারিত সময়ের তিনদিন আগেই বর্ষা চলে এল।  রবিবার মৌসম ভবন সরকারিভাবে  ঘোষণা করে জানিয়ে দিয়েছে কেরলে বর্ষা চলে এসেছে। বাংলায় হয়তো আর  মাত্র এক সপ্তাহের অপেক্ষা। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী,  সাধারণত জুন মাসের ১ তারিখকেই ভারতে বর্ষার আগমণের  দিন হিসেবে গণ্য করা হয়। কিন্তু ব্যতিক্রম ঘটল এবার। তিনদিন আগেই , ২৯ মে চলে এল বর্ষা। এর আগে ২০১৮ সালেও একই ঘটনা ঘটেছিল।  ২৯ মে বর্ষা ঢুকেছিল দেশে।

তাহলে বাংলায় বর্ষা আসবে কবে? মৌসম ভবনের পূর্বাভাস, আর  হয়তো মাত্র সাতদিনের অপেক্ষা। বাংলায় বর্যা সাধারণত  উত্তরবঙ্গ হয়ে ঢোকে। বর্ষা  প্রথম আসে উত্তরবঙ্গে। তারপর দক্ষিণে । কেরলে ১ জুন এলে সেই হিসাব অনুযায়ী সাধারণত জুনের ৮ থেকে ১০ তারিখের মধ্যেই উত্তরবঙ্গে বর্ষা  চলে আসে। কিন্তু যেহেতু এ বছর কেরলে তিন দিন আগেই বর্ষা চলে এসেছে তাই  উত্তরবঙ্গেও সময়ের আগেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর চলে আসাার সম্ভাবনা প্রবল।

তবে প্রতি বছরই  যে একেবারে সঠিক  দিন ক্ষণ মেনে বর্ষা ঢোকে তা নয়। বঙ্গোপসাগরের উপরে থাকা জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর খেয়াল খুশির উপর নির্ভর করে পুরোটাই। মৌসম ভবন জানিয়েছে, গত ১০ বছরে ১ জুন দেশে বর্ষা ঢুকেছে মাত্র দু’বার।  মে মাসে অর্থাৎ আগাম  বর্ষা চলে এসেছিল ২০১৭ এবং ২০১৮ সালে। প্রায় এক সপ্তাহ দেরি করে বর্ষা এসেছিল ২০১৪, ২০১৫, ২০১৬ এবং ২০১৯ সালে ।

 

Related articles

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...