Sunday, June 14, 2026

কান-এ বাঙালির জয়,গোল্ডেন  আই অ্যাওয়ার্ড জিতল শৌনক সেনের তথ্যচিত্র ‘অল দ্যাট ব্রিদস’

Date:

Share post:

শৌনক সেনের তথ্যচিত্র (Shounak Sen)‘অল দ্যাট ব্রিদস’(All That Breathes)২০২২ সালের কান চলচ্চিত্র উৎসবে(Cannes Film Festival) সেরা তথ্যচিত্রের(Documentry)সম্মান জিতে নিল।কান চলচ্চিত্র উৎসবে ল’ অয়েল ডি’অর (L’Oeil d’Or)সম্মান পেল এই ছবি। আগেও বেশ কয়েকটি বিখ্যাত চলচ্চিত্র উৎসব জিতেছে শৌনকের এই  ছবি। এবার ৭৫তম কান চলচ্চিত্র উৎসবেও সেরা স্বীকৃতি পেল এই তথ্যচিত্র। ভারত থেকে একটি মাত্র ছবিই স্থান পেয়েছিল প্রতিযোগিতায়।

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের(Jawaharlal Nehru)বাঙালি ছাত্র শৌনক সেন। বিদেশের মাটিতে এক বাঙালি পড়ুয়ার বিশ্বজয়। একমাত্র ভারতীয় ছবি হিসেবে ২০২২ সালের ‘ল’ওয়েল ডি‘অর’পুরস্কারে ভূষিত হয়েছে এই তথ্যচিত্র। ২০১৫ সালে কান চলচ্চিত্র উৎসবের সহযোগিতায় ফরাসি লেখকদের একটি গোষ্ঠী ‘ল’ওয়েল ডি‘অর’পুরস্কার দেওয়ার রীতি চালু করেছে। যার আর এক নাম, ‘গোল্ডেন আই অ্যাওয়ার্র্ড’।

এই তথ্যচিত্রের কেন্দ্রে দুই ভাই-বোন মোহাম্মদ সৌদ এবং নাদিম শেহজাদ। দিল্লির ওয়াজিরাবাদে তাঁদের বাড়ির। বাড়ির পরিত্যক্ত বেসমেন্ট তাঁরা গড়ে তুলেছেন আহত পাখিদের জন্য এক হাসপাতাল। বিশেষ করে কালো চিল উদ্ধার শুশ্রূষা  করেন তাঁরা। এরপরেই গল্প ঘুরে যায় অন্যখাতে।এই ছবিটির প্রিমিয়ার হয়েছে কান উৎসবের বিশেষ স্ক্রিনিং বিভাগে।




Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...