Friday, April 3, 2026

সীতার পাতাল প্রবেশ নিয়ে মন্তব্যের জেরে মামলা, ত্রিপুরার কোর্টে পৌঁছলেন কুণাল

Date:

Share post:

ত্রিপুরা পুরনিগমের নির্বাচনের সময় ভোট প্রচারে এসে বিজেপির “জয় শ্রীরাম” স্লোগানকে কাউন্টার করে সীতার পাতাল প্রবেশ এবং তাঁর দুর্দশা নিয়ে নিয়ে মন্তব্য করেছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তার জেরে ত্রিপুরার পাঁচটি থানায় অভিযোগের ভিত্তিতে মামলা হয়। এদিন সেই সংক্রান্ত একটি মামলায় গোমতী জেলার অমরপুর আদালতে হাজিরা দিলেন কুণাল ঘোষ। সোমবার সকাল ১০টার মধ্যে তাঁর আইনজীবী অয়ন চক্রবর্তীর সঙ্গে আদালতে পৌঁছে যান তৃণমূল নেতা। কোর্ট থেকে প্রায় ৩কিলোমিটার আগে পাহাড়ি রাস্তায় স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা কুণালের কনভয়ের সঙ্গে বাইক মিছিল করে আদালত পর্যন্ত যান। তবে কুণালের অনুরোধে কর্মী-সমর্থরা কেউ আদালতের ভিতরে যাননি। আদালতের বাইরেই তাঁরা ভিড় করে দাঁড়িয়ে ছিলেন।


আরও পড়ুন:আজ শ্যামনগরে অভিষেকের মেগা সভা, অধীর অপেক্ষায় তৃণমূলের নেতাকর্মীরা






এই মামলায় কুণালের বিরুদ্ধে আদালতে ৫টি থানা পৃথকভাবে চার্জশিট পেশ করেছে ত্রিপুরা পুলিশ। অভিযোগ, কুণাল ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। আইন ও আদালতকে সম্মান জানিয়ে কুণাল ঘোষ অমরপুর আদালতে হাজিরা দিতে একদিন আগেই কলকাতা থেকে আগরতলা চলে আসেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “ত্রিপুরা পুরভোটের প্রচারে এসে আমি সীতার পাতাল প্রবেশ নিয়ে একটি মন্তব্য করেছিলাম। যেটা রামায়ণে উল্লেখ রয়েছে। বিকৃত কিছু নয়। আমি বলেছিলাম, মা সীতাকে কেন পাতাল প্রবেশ করে নিজেকে সরিয়ে নিতে হল? এরপর উদ্দেশে প্রণোদিতভাবে পুলিশ কিছু ভিত্তিহীন মামলা আমার বিরুদ্ধে দেয়। সেই কারণেই আমাকে সমন পাঠানো হয়। আইনকে সম্মান জানিয়ে সোমবার অমরপুর কোর্টে যাব।”

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...