Tuesday, June 23, 2026

মোনালিসার ছবিতে হামলা, কেক মাখিয়ে দিল দুষ্কৃতী

Date:

Share post:

ফের প্যারিসের লুভরু মিউজিয়ামে ঢুকে মোনালিসা ছবির উপর হামলা। এবার হুইল চেয়ারে থেকে লাফিয়ে উঠলেন বৃদ্ধা। বিখ্যাত মোনালিসার ছবিতে কেক মাখিয়ে দেন তিনি। গত রবিবার এই ঘটনাটি ঘটে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ঘটনাটি ঘটে।


আরও পড়ুন:নেপালে বিমান দুর্ঘটনার ২২ ঘণ্টা পর উদ্ধারকাজে নামল সেনা


কর্তৃপক্ষের তরফে জানা গেছে, এক ব্যক্তি বৃদ্ধা সেজে মিউজিয়ামে প্রবেশ করে। এরপর ছবির সামনে আচমকাই হুইল চেয়ার থেকে দাঁড়িয়ে ওঠে। বিশিষ্ট শিল্পী লিওনার্দো দ্যা ভিঞ্চির ছবিটি বুলেটপ্রুফ কাঁচে ঢাকা আছে। সেই কাঁচ ভাঙার চেষ্টাও করেন ওই ব্যাক্তি।



এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ছবিটির কাছে এসেই হুইলচেয়ার থেকে লাফিয়ে ওঠেন ওই মহিলা। প্রথমে ছবি কাঁচটি ভাঙার চেষ্টা করে। কিন্তু তা না পেরে ক্যানভাসের ওপর কেক ছুঁড়ে দেয়। কাঁচের প্যানেলের উপরও মাখানো হয় কেক। পরে নিরাপত্তারক্ষীরা তাঁকে ঘিরে ফেলেন।


তবে কেন তিনি মোনালিসার ছবিতে কেক মাখিয়েছেন তা এখনও জানা যায়নি। কীভাব তিনি কেক নিয়ে ঢুকলেন, তার তদন্ত চালাচ্ছে পুলিশ।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...