Thursday, April 9, 2026

আগাম বর্ষা উত্তরবঙ্গে! দু-তিনদিনের মধ্যেই বৃষ্টি

Date:

Share post:

বাংলাতে ঢুকছে আগাম বর্ষা। আগামী দু’তিনদিনের মধ্যেই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করতে চলেছে বলে জানিয়ে দিল মৌসম ভবন। বর্ষার আগাম প্রবেশের বার্তায় খানিকটা হলেও স্বস্তিতে বঙ্গবাসী।


আরও পড়ুন:কংগ্রেসের হাত ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন হার্দিক


আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী ৫ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে উত্তরবঙ্গে বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গে আপাতত স্বস্তির বার্তা দিচ্ছে না আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।




স্বাভাবিকভাবে জুনের ৭ থেকে ৮ তারিখের মধ্যেই উত্তরবঙ্গে বর্ষা ঢোকার কথা। কিন্তু তার আগেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর হাত ধরে রাজ্যে বর্ষা ঢুকছে। যদিও উত্তরবঙ্গে বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টি নয় বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

Related articles

বাংলাকে ভেঙে বিক্রি করার চক্রান্ত! শ্রীরামপুরের সভা থেকে মোদি-শাহকে তোপ মমতার 

এসআইআরের নামে বাংলাকে টার্গেট! আবার বাংলাকে ভাগ করার চক্রান্ত! বাংলায় বিভাজনের রাজনীতি করে নতুন রাজ্য তৈরির খেলা শুরু...

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...