Saturday, June 20, 2026

আর্থিক তছরুপ মামলায় এবার সোনিয়া-রাহুলকে তলব ইডির

Date:

Share post:

আর্থিক তছরুপ মামলায় এবার কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী(Sonia Gandhi) ও তাঁর পুত্র রাহুল গান্ধীকে(Rahul Gandhi) জিজ্ঞাসাবাদের জন্য তলব করল কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর(ED)। সরকারি সূত্রে জানা গিয়েছে, ন্যাশনাল হেরাল্ড মামলায়(National Herald) জিজ্ঞাসাবাদের জন্যই তলব করা হয়েছে গান্ধী পরিবারের এই দুই সদস্যকে। যদিও ২০১৫ সালেই এই মামলা বন্ধ করে দিয়েছে তদন্তকারী সংস্থা। এদিকে গোটা ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে তোপ দেগেছে কংগ্রেস।

জানা গিয়েছে, ন্যাশনাল হেরাল্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আগামী ২ জুন হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে রাহুল গান্ধীকে। এবং আগামী ৮ জুন হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে সোনিয়া গান্ধীকে। যদিও রাহুল গান্ধী বর্তমানে দেশে না থাকায় আগামী ৫ জুন হাজিরার জন্য সময় চেয়েছেন রাহুল। তবে কংগ্রেসের দুই শীর্ষ নেতৃত্বকে ইডির তলবের ঘটনায় স্বাভাবিক ভাবেই জাতীয় রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

কংগ্রেসের দুই শীর্ষ নেতৃত্ব সোনিয়া ও রাহুলকে ইডির তলবের বিষয়টি প্রকাশ্যে আসার পরই বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়ে ওঠে কংগ্রেস। কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, ‘১৯৪২ সালে ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের যাত্রা শুরু হয়েছিল। সেইসময় ব্রিটিশরা (সংবাদপত্রের) কণ্ঠস্বর দমানোর চেষ্টা করেছিল। এখন একই কাজ করছে মোদী সরকার। সেজন্য ইডিকে ব্যবহার করা হচ্ছে।’ এই ঘটনার প্রেক্ষিতে সাংবাদিক বৈঠকে সাংসদ অভিষেক মনু সিংভি বলেন, এই মামলায় কোনও রকম আর্থিক তছরুপের প্রমাণ পাওয়া যায়নি। শুধুমাত্র রাজনৈতিক হিংসা চরিতার্থ করতেই কেন্দ্রীয় এজেন্সিকে হাতিয়ার করে এই পদক্ষেপ।




Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...