Monday, April 6, 2026

ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রতকে সাড়ে ৫ ঘন্টা CBI জিজ্ঞাসাবাদ

Date:

Share post:

গরু পাচার মামলার পর এবার ভোট পরবর্তী হিংসা মামলা। বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে প্রায় সাড়ে ৫ ঘন্টা জিজ্ঞাসাবাদ করল CBI. আজ, বৃহস্পতিবার
বেলা বারোটা নাগাদ সল্টলেক সিজিও কমপ্লেক্সে CBI দফতরে পৌঁছে যান অনুব্রত। তৃণমূল নেতার সঙ্গে ছিলেন তাঁর আইনজীবীরাও। এরপর থেকে টানা সাড়ে পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। বিকাল সাড়ে পাঁচটা নাগাদ সিজিও কমপ্লেক্স বেরোন তৃণমূল নেতা।

CBI সূত্রে খবর, গতবছর বিধানসভা ভোটের পর বীরভূমের ইলামবাজারে বিজেপি কর্মী খুনের ঘটনা নিয়েই মূলত জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রতকে। তাঁর কন্যার মোবাইল নম্বরও চাওয়া হয় তদন্তকারীদের তরফে। ঘটনার সময় অনুব্রত নিজের মোবাইল ব্যবহার না করে কন্যার মোবাইল ব্যবহার করে থাকতে পারেন বলে সন্দেহ থেকেই নম্বর চাওয়া হয়। তাঁর দেহরক্ষীদের ও গাড়ির চালকের ফোন নম্বর নেন CBI গোয়েন্দারা।

উল্লেখ্য, প্রথম নোটিশের পর গত শুক্রবার শারীরিক অসুস্থতার কথা জানিয়ে CBI হাজিরা এড়িয়ে যান অনুব্রত মণ্ডল। এরপর বুধবার ফের জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অনুব্রতকে নোটিশ দেন। এরপর বুধবার রাতেই বীরভূম থেকে কলকাতায় চিনার পার্কের বাড়িতে চলে আসেন। আর এদিন নির্ধারিত সময়ের মধ্যেই CBI দফতরে হাজিরা দেন অনুব্রত।




Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...