Monday, June 8, 2026

কেকে-কে চক্রান্ত করে হত্যা করেছে তৃণমূল, দাবি দিলীপের! পাল্টা দিল তৃণমূল

Date:

Share post:

কলকাতার নজরুল মঞ্চে (Nazrul Manch) গুরুদাস কলেজের অনুষ্ঠানে (Gurudas college festival) করতে আর ফেরা হল না এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় গায়ক কেকে (KK)। শিল্পীর অকাল প্রয়াণ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দল তাঁকে সংবাদ মাধ্যমের সামনে “সেন্সর” করলেও চুপ করে থাকার পাত্র নন দিলীপবাবু। তাঁর দাবি, “কেকে-কে চক্রান্ত করে মেরে ফেলা হয়েছে। এটা হত্যা। অপরাধবোধ থেকেই গান স্যালুট দিয়েছে রাজ্য সরকার।”

আজ, বৃহস্পতিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে শাসক দল তৃণমূলকে (TMC)নিশানা করে দিলীপ ঘোষ আরও বলেন, “একটা মানুষকে হত্যা করা হল। বাংলায় এসে লোকটা বেঘোরে মারা গেলেন। অমিত শাহও বলেছিলেন, বাংলায় গেলে তিনি মারা যেতে পারেন। এটা কলেজের অনুষ্ঠান নয়, তৃণমূল পার্টির অনুষ্ঠান। ওরা লোক জড়ো করেছে। নেতারা আয়োজন করেছেন। জোর করে একের পর এক গান গাইয়েছে। উনি পারছিলেন না। চলে যেতে চাইছিলেন। চক্রান্ত করে মেরে ফেলা হয়েছে। এটা দুর্ঘটনা বা স্বাভাবিক ঘটনা নয়, হত্যা। তাই পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত।”

যদিও দিলীপ ঘোষের মন্তব্যকে প্রলাপ বলে উড়িয়ে দিয়েছেন বর্ষীয়ান তৃণমূল নেতা তথা সাংসদ সৌগত রায়। তিনি বলেন, “কলেজ ফেস্টের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। কেকে-র মৃত্যু নিয়ে দিলীপ ঘোষ মিথ্যা বলছেন, কুৎসা করছেন।”



Related articles

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...