Monday, June 8, 2026

জেলায় জেলায় সিভিল সার্ভিস সেন্টার গড়ে তুলতে চায় রাজ্য, পাঠানো হচ্ছে নির্দেশিকা

Date:

Share post:

রাজ্যের পড়ুয়াদের সিভিল সার্ভিস (Civic Service) যোগ দেওয়ার জন্য উৎসাহী করতে জেলায় জেলায় সিভিল সার্ভিস সেন্টার গড়ে তুলতে চাইছে নবান্ন (Nabanna)। মঙ্গলবার, বাঁকুড়ার প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জেলায় জেলায় সিভিল সার্ভিস স্টাডি করার ব্যাপারে মুখ্যসচিবকে উদ্যোগ নিতে বলেন। সেই নির্দেশ মেনে জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

কীভাবে সিভিল সার্ভিস সেন্টার গড়ে তুলতে হবে- সেই বিষয়ে জেলাগুলিকে বিস্তারিত নির্দেশিকা দেওয়া হচ্ছে। “সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার”-এর শাখা হিসেবেই এই কেন্দ্র গড়ে তোলা হবে। কয়েকটি জেলার লাইব্রেরি ইতিমধ্যেই সিভিল সার্ভিস সেন্টার রয়েছে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় বা অন্য কোথাও সিভিল সার্ভিস সেন্টার গড়ে তোলার বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন হরিকৃষ্ণ দ্বিবেদী৷

বাঁকুড়ার প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, সপ্তাহে অন্তত একদিন আইএএস অফিসাররা বিভিন্ন জেলার ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিতে পারেন। সেই জন্যেই নবান্ন থেকে গাইড লাইন দেওয়া হবে। রাজ্যে আইএএস-আইপিএস-এর সংখ্যা প্রয়োজনের তুলনায় কম। এই বিষয়ে একাধিকবার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, পর্যাপ্ত সংখ্যক আইএএস-আইপিএস না থাকার রাজ্যে একাধিক জেলা তৈরি করা যাচ্ছে না বলেও জানান মমতা। সেই ঘাটতি মেটাতে নয়া পরিকল্পনা নিচ্ছে রাজ্য।

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...