Monday, June 8, 2026

Kolkata:নিয়োগের দাবিতে প্রতিবাদ মিছিল ,ফের পথে নামলেন নার্সিং চাকরিপ্রার্থীরা

Date:

Share post:

ফের পথে নামলেন নার্সিং চাকরি প্রার্থীরা (nursing job seekers)। নিয়োগের দাবি তুলে আজ ২ মে মৌলালি (Moulali)থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করলেন প্রশিক্ষণপ্রাপ্ত নার্সিং চাকরিপ্রার্থীরা। আগামী দু’সপ্তাহের মধ্যে অবশিষ্ট শূন্যপদ পূরণ না করলে, বড়সড় আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে নার্সিং সংগঠন (Nursing Association)।

গত ২৪ মে স্বাস্থ্যভবনের সামনে নার্সিং চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। তার এক সপ্তাহ কাটতে না কাটতেই ফের রাস্তায় নামলেন নার্সিং চাকরিপ্রার্থীরা। ‘অবিলম্বে অবশিষ্ট শূন্য পদ পূরণ’-সহ একাধিক দাবিতে মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করলেন তাঁরা। ডোরিনা ক্রসিং- এর (Dorina Crossing) কাছে মিছিল আটকে দেয় পুলিশ। তখন ব্যারিকেডের সামনেই বসে পড়েন নার্সিং চাকরিপ্রার্থীরা। দু-সপ্তাহের মধ্যে সরকার শূন্য পদের জন্য তালিকা প্রকাশ না করলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে নার্সিং সংগঠন (Nursing association)। স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) তরফে বলা হয়েছে যদি সঠিক দাবি হয় তবে তা নিয়ে পর্যালোচনা করা যেতে পারে। কিন্তু অনৈতিক কিছু সহ্য করা হবে না। পরে নার্সেস ইউনিটি সংগঠনের তরফে ৫ সদস্যের এক প্রতিনিধি দল সল্টলেকে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের (Health recruitment board) অফিসে ডেপুটেশন দেন।



Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...