Monday, June 8, 2026

চাঁদার জুলুম: কেশিয়াড়িতে জনতা-পুলিশ সংঘর্ষে আহত এক সাব ইন্সপেক্টর-মহিলা কনস্টেবল

Date:

Share post:

চাঁদার জুলুম বন্ধ করতে গিয়ে জনতা-পুলিশ সংঘর্ষে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে (Keshoyari) আহত এক সাব ইন্সপেক্টর ও মহিলা কনস্টেবল। জোর করে চাঁদা তোলার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ বাধে। ঘটনায় বেশ কয়েকজন গ্রামবাসীও হয়েছেন। পুলিশ (Police) সুপার দীনেশ কুমার (Dinesh Kumar) জানান, ঘটনায় ২জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযোগ, বৃহস্পতিবার সকালে বেলদা-কেশিয়াড়ি রাজ্য সড়কের পাঁচিয়াড় এলাকায় হুল উৎসবের জন্য স্থায়ীন কয়েকজন যুবক জোর করে চাঁদা তুলছিলেন। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় কেশিয়াড়ি থানার পুলিশ। চাঁদা তোলা বন্ধ করার নির্দেশ দিলে গ্রামবাসীর সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। ক্রমেই তা হাতাহাতির আকার নেয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। ঘটনায় এক সাব ইন্সপেক্টর-সহ বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হন। পুলিশকে লাঠিচার্জ করতে হয় বলেও খবর। ঘটনায় কয়েকজন এলাকাবাসী আহত হয়েছেন। ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...