Monday, April 6, 2026

বাড়ির কাছেই গুলিবিদ্ধ নদিয়ার প্রাক্তন তৃণমূল সভাপতি, অবস্থা আশঙ্কাজনক

Date:

Share post:

গুলিবিদ্ধ হলেন নদিয়ার তেহট্ট-১ ব্লকের কানাইনগরের প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি আজিজুর বিশ্বাস।জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ শ্রীরামপুর বাজার থেকে ব্যবসার কাজ সেরে বাড়ি ফিরছিলেন তিনি। তাঁর বাড়ির কাছেই বিনোদনগর হাই স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় অন্ধকার জায়গায় একটি মোটরবাইক তাঁর পথ আটকায়। তাঁকে ঘিরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে থেকে গুলি চালায় মোটরবাইকে থাকা তিন জন আরোহী। দু’রাউন্ড গুলি চললেও একটি গুলি সরাসরি আজিজুরের মাথায় লাগে। আজিজুরের চিৎকার শুনে পথচলতি মানুষদের ছুটে আসতে দেখে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এর পরেই আজিজুরকে উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয় রাতেই। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।



আরও পড়ুন:গুলিবিদ্ধ হয়েও পিছিয়ে আসেননি, আইএএস পরীক্ষাতে সফল রিঙ্কু

পুলিশ সূত্রে খবর ইতিমধ্যেই তিন দুষ্কৃতীর নাম জানিয়েছেন আজিজুর ।তারা হল- মোস্তফা মণ্ডল, আসাদুল সর্দার এবং হাসান ভজন। এই ঘটনার পুরো এলাকা জুড়ে পুলিশি নিরাপত্তা জোরালো করা হয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।


এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতা তফিজুল সর্দার বলেন, ‘‘এই হামলার পিছনে কে বা কারা রয়েছে এখনও পরিষ্কার নয়। ”

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...