Saturday, June 20, 2026

Bengal Cricket: সুদীপের ব‍্যাটে ভর করে প্রথম দিনে চালকের আসনে বাংলা

Date:

Share post:

সোমবার রঞ্জিট্রফির ( Ranji Trophy) কোয়ার্টার ফাইনালে বেঙ্গালুরুর মাঠে ঝাড়খণ্ডের (Jharkhand) বিরুদ্ধে খেলতে নামে বাংলা (Bengal)। প্রথম দিনই সুদীপ ঘরামী, অনুষ্টুপ মজুমদার, অভিমূন‍্য ঈশ্বরনদের দুরন্ত ব‍্যাটিং-এর সৌজন্যে চালকের আসনে অরুণ লালের দল। প্রথম দিনের শেষে বাংলার রান সংখ‍্যা ১ উইকেট হারিয়ে ৩১০।

ম‍্যাচে এদিন টসে জিতে বাংলাকে ব‍্যাট করতে পাঠায় ঝাড়খণ্ড। ম‍্যাচে এদিন বাংলার হয়ে ওপেন করতে নামেন অধিনায়ক অভিমন্যু এবং অভিষেক রামন। শুরু থেকেই ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেন তাঁরা। অভিষেকের পিঠে চোট লাগায় ৪১ রানের মাথায় মাঠ ছাড়েন তিনি। তবে সেই চোট খুব বড় নয় বলেই জানিয়েছেন বাংলার সহকারী কোচ সৌরাশিস লাহিড়ী। অভিষেক চোট পাওয়ার পরে মাঠে নামেন সুদীপ ঘরামি। মাঠে নেমেই ব‍্যাট হাতে কামাল দেখান তিনি। দিনের শেষে অপরাজিত ১০৬ রানে। একটি ছয় এবং ১৩টি চার মারেন সুদিপ। ৬৫ রান করেন অধিনায়ক অভিমূন‍্য ঈশ্বরন। ক্রিজে সুদীপের সঙ্গে রয়েছেন অনুষ্টুপ মজুমদার। ৮৫ রানে অপরাজিত তিনি। সুদীপ এবং অনুষ্টুপ ইতিমধ্যেই ১৭৮ রানের জুটি গড়েছেন। ঝাড়খণ্ডের হয়ে এক উইকেট নেন শুশান্ত মিশ্র।

প্রথম ইনিংসে বড় রান তুলে ঝাড়খণ্ডকে চাপে ফেলাই এখন মূল লক্ষ্য বাংলার। তিন পেসার নিয়ে নেমেছে বাংলা। ঈশান পোড়েল, মুকেশ কুমার এবং আকাশ দীপ রয়েছেন। তাঁদের সঙ্গে চতুর্থ পেসার হিসাবে খেলছেন অলরাউন্ডার সায়ন শেখর মণ্ডল।

এদিকে সুদীপের পারফরম্যান্সে খুশি বাংলার কোচ অরুণ লাল। তিনি বলেন, দলের পারফরম্যান্সে খুশি। সুদীপ দারুণ পারফর্ম করছে। ও ভবিষ্যতের উজ্জ্বল ব‍্যাটার।”

আরও পড়ুন:World Test Championship Final: লর্ডসে বসতে পারে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালের আসর: সূত্র

 

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...