Saturday, June 20, 2026

আরব দেশগুলির মন্তব্য অযৌক্তিক ও সংকীর্ণ: নূপুর শর্মা কাণ্ডে পাল্টা ভারত

Date:

Share post:

হজরত মহম্মদকে নিয়ে বিজেপি(BJP) মুখপাত্র নূপুর শর্মার(Nupur Sharma) বিতর্কিত মন্তব্যে আন্তর্জাতিক মঞ্চে চাপে পড়েছে ভারত(India)। ভারতের রাষ্ট্রদূতদের তলব করার পাশাপাশি ইরান, কাতার, কুয়েত, সৌদি আরবের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি করেছে। পাশাপাশি সৌদি আরবে অবস্থিত অরগানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন (OIC) নূপুরের মন্তব্যের নিন্দা করে জানায়, ইসলাম ধর্মের প্রতি টানা বিদ্বেষ ছড়ানো হচ্ছে। এই ইস্যুতেই এবার মুখ খুলল নয়াদিল্লি। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আরব দেশগুলির তরফে যে মন্তব্য করা হয়েছে তা সম্পূর্ণ ‘অযৌক্তিক’ ও ‘সংকীর্ণ মানসিকতার’।

সোমবার ভারতের তরফে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বিবৃতি জারি করে জানান, ”ভারত OIC-র মন্তব্য প্রত্যাখ্যান করছে। এই বিবৃতি অযৌক্তিক এবং সংকীর্ণ মানসিকতার। ভারত সরকার প্রত্যেক ধর্মের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে।” পাশাপাশি ইসলাম দেশগুলির এই বিবৃতিকে ‘উদ্দেশ্যপ্রণোদিত, বিভ্রান্তিকর এবং রহস্যজনক’ বলে উল্লেখ করেছে অরিন্দম বাগচী বলেন, “ভারত সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। ধর্মীয় ব্যক্তিত্বের প্রতি অপমানজনক মন্তব্য এবং টুইট করেছে একজন ব্যক্তি। তা কখনওই, কোনওভাবেই ভারতের দৃষ্টিভঙ্গি হতে পারে না। এমন ধরনের মন্তব্যকারীদের বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।”

আরও পড়ুন:‘অপরাজিত’ মৌলিক ভাবনা কি? তদন্ত হোক: এবার ফেসবুকে ট্রেলার পোস্ট করে দাবি কুণালের

উল্লেখ্য, গত ৪ জুন নূপুর শর্মার একটি মন্তব্য গোটা দেশে বিতর্ক তৈরি করে। ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মহম্মদের (Hazrat Mohammad) বিয়ে সংক্রান্ত বিষয়ে বিতর্কিত মন্তব্য করেন বিজেপি মুখপাত্র। তাঁর মন্তব্যের পর কানপুরে ছড়িয়ে পড়ে উত্তেজনা। নুপুরের ওই মন্তব্যের পর কানপুরের প্যারেড মার্কেটে বনধের ডাক দেয় স্থানীয় সংখ্যালঘু সংগঠন। কিন্তু স্থানীয় দোকানদাররা দোকানপাট বন্ধ রাখতে রাজি হয়নি। তাতেই বিবাদের সূত্রপাত। এরপর বচসা ক্রমে ভয়াবহ আকার নেয়। পরিস্থিতি সামাল দিতে আধা সেনা নামায় যোগী সরকার। ১৮ জনকে গ্রেফতার করে জাতীয় নিরাপত্তা আইনে দায়ের হয় মামলা। যদিও গ্রেফতার করা হয়নি এই পরিস্থিতির জন্য মুলত দায়ি নুপুরকে। তবে তাঁকে সাসপেন্ড করে মুখরক্ষা করে বিজেপি।




Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...