Monday, April 13, 2026

Ranji Trophy: দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে বাংলা, দিনের শেষে বাংলার রান ৫ উইকেট হারিয়ে ৫৭৭

Date:

Share post:

সুদীপ ঘোরামি (Sudip Gharami), অনুষ্টুপ মুজমদারের (Anustup Majumdar) ব‍্যাটে ভর করে দ্বিতীয় দিনের শেষে রঞ্জিট্রফির ( Ranji Trophy) কোয়ার্টার ফাইনালে চালকের আসনে বাংলা (Bengal)। দ্বিতীয় দিনের শেষে বাংলার রান ৫ উইকেট হারিয়ে ৫৭৭। বাংলার হয়ে ক্রিজে রয়েছেন মনোজ তিওয়ারি এবং শাহবাজ আহমেদ। ৫৪ রানে অপরাজিত তিনি। ৭ রানে ব্যাট করছেন শাহবাজ।

প্রথম দিন ঝারখণ্ডের বিরুদ্ধে যেখান শেষ করেছিলেন সুদীপ-অনুষ্টুপ জুটি। দ্বিতীয় যেন সেখান থেকেই শুরু করেন বাংলার এই দুই ব‍্যাটার। ১৮৬ রানে আউট হন সুদীপ। দুর্ভাগ্যজনকভাবে দ্বিশতরান থেকে ১৪ রান দূরেই থেমে যেতে হয় সুদীপকে। যদিও তাঁর আউট নিয়ে উঠছে প্রশ্ন। অপরদিকে শতরান করেন অনুষ্টুপ মজুমদার। ১১৭ রান করেন তিনি। অপরদিকে সোমবার চোট পেয়ে বেরিয়ে গেলেও মঙ্গলবার ব্যাট করতে নামেন ওপেনার অভিষেক রামন। ৬১ রান করেন তিনি। অভিষেক পোড়েল করেন ৬৮ রান। ঝারখণ্ডের হয়ে ২ উইকেট নেন শুশান্ত মিশ্র। একটি করে উইকেট নেন রাহুল শুক্লা, শাহবাজ নাদিম এবং অনুকুল রায়।

আরও পড়ুন:India Team: বুধবার ভারতের মুখোমুখি কম্বোডিয়া, প্রতিপক্ষকে সমীহ স্টিমাচের

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...