Friday, April 3, 2026

মোদি ইসলামিক দেশের কথা শোনেন কিন্তু ভারতীয় মুসলিমদের নয়: সরব ওয়েইসি

Date:

Share post:

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) বিশ্বের মুসলিম দেশগুলোর কথা গুরুত্ব সহকারে শোনেন কিন্তু নিজের দেশের মুসলিম জনগণের কথা তিনি শোনেন না। মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে সুর চড়িয়েছে বিশ্বে মুসলিম দেশগুলি(Muslim countries)। সেই ইস্যুতেই এবার সরব হলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি(Asaduddin Owaisi)।

মহারাষ্ট্রের এক সভা থেকে মঙ্গলবার মোদিকে কটাক্ষ করে ওয়েইসি বলেন, “প্রধানমন্ত্রী ভারতীয় মুসলিমদের কথায় পাত্তা দেন না। ভারতের নাগরিকদের কথায় কর্ণপাত করেন না তিনি, সেই কারণে প্রধানমন্ত্রীর প্রতি অত্যন্ত অসন্তুষ্ট আমরা। বিদেশের মানুষ যখন এই বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খুললেন, তারপরে শাস্তিমূলক পদক্ষেপ করা হল।” উল্লেখ্য, মধ্য প্রাচ্যের ইসলামিক দেশগুলি ভারতের বিরুদ্ধে সুর চড়ানোর পরেই নূপুর শর্মা এবং নবীন জিন্দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় বিজেপির তরফে। সেই প্রসঙ্গে এদিন মোদিকে কটাক্ষ করেন ওয়েইসি। তবে ওই দুই বিজেপি নেতৃত্বের নাম না নিলেও তাদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন হায়দ্রাবাদের ওই নেতা।

ওয়েইসি বলেন, “যদি ওই টুইটগুলি ভুল বলে মনে হয়ে থাকে আপনাদের তাহলে শাস্তিমুলক পদক্ষেপ নিক সরকার। গ্রেফতার করা হোক অভিযুক্তদের। আমি যদি এখন প্রধানমন্ত্রীকে অসম্মানজনক কথা বলি, কাল থেকেই আমাকে গ্রেপ্তার করার দাবি জানাবে বিজেপি। কিন্তু মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পরে দশ দিন কেটে গেলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা এই বক্তব্য নিয়ে প্রতিবাদ জানিয়েছিলাম। যেই ইসলামিক দেশগুলি প্রতিবাদ জানালো, তারপরেই পদক্ষেপ করল বিজেপি।”


Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...