Wednesday, February 25, 2026

এয়ারক্রাফট মিউজিয়াম প্রতিরক্ষা বাহিনীতে যোগ দিতে উদ্বুদ্ধ করবে: উদ্বোধন করে মন্তব্য মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

নিউটাউনে নৌবাহিনীর বিশেষ বিমানের মধ্যেই এয়ারক্রাফট মিউজিয়াম। বুধবার, এটির দ্বারোদ্ঘটান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিশাখাপত্তনমের পরে কলকাতায় এই ধরনের মিউজিয়াম চালু হল। উত্তরবঙ্গ সফর শেষ করে এদিন দুপুরেই কলকাতা (Kolkata) বিমানবন্দরে নেমে নিউটাউন থানার পিছনে ওই জায়গায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী। কেএমডিএ (KMDA), এয়ারপোর্ট অথরিটি এবং নৌবাহিনীর যৌথ উদ্যোগে গড়ে ওঠা এই অভিনব মিউজিয়ামের ভূয়সী প্রশংসা করেন মমতা। তাঁর কথায়, এই ধরণের মিউজিয়াম প্রতিরক্ষা বাহিনীতে যোগ দিতে উদ্বুদ্ধ করবে আগামী প্রজন্মকে। দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে ছাত্রছাত্রীদের ধারণা স্পষ্ট করার ক্ষেত্রেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা নেবে এই উদ্যোগ। যা পড়ুয়াদের ভবিষ্যতের পক্ষে অত্যন্ত জরুরি। এই কারণেই মুখ্যমন্ত্রী চান, ছাত্রছাত্রীদের বিনামূল্যে মিউজিয়ামটি ঘুরে দেখার সুযোগ করে দেওয়া হোক। অন্যান্য দর্শনার্থীদের জন্য অনলাইন টিকিটের ব্যবস্থা করার কথাও বলেন তিনি। মুখ্যমন্ত্রীকে প্রদর্শনীকক্ষ ঘুরিয়ে দেখান নৌবাহিনীর পদস্থ অফিসাররা। সঙ্গে ছিলেন পুর ও নগরোন্নোয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, বিদ্যুৎ ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, বিধায়ক তাপস চট্টোপাধ্যায় এবং বিধায়ক অদিতি মুন্সী।

এই অত্যাধুনিক প্রতিরক্ষা-মিউজিয়ামটি ঘুরে দেখলে জানা যাবে নৌবাহিনী কীভাবে বিশাল সমুদ্রে নজরদারি চালান, কাজ করেন নৌসেনারা। বিমানের ভিতরে ঢুকে যুদ্ধ-সরঞ্জাম দেখারও সুযোগ মিলবে। স্থল এবং বিমানবাহিনীও কীভাবে শত্রুর আক্রমণ প্রতিহত করে, সেই রণকৌশলের বিষয়েও প্রাথমিক ধারণা দেবে এই মিউজিয়াম। কিছুদিনের মধ্যেই মিউজিয়ামটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। তবে একসঙ্গে ১০জনের বেশি প্রবেশাধিকার মিলবে না।


spot_img

Related articles

সিইও দফতরে ধুন্ধুমার! বিজেপির ‘লুম্পেন’দের তাণ্ডবের অভিযোগে সরব তৃণমূল

মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। বিজেপির বিরুদ্ধে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে...

ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের

রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল। পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা...

কপিল-সানিদের চিঠির পরই তৎপরতা, ইরমানের চিকিৎসায় অসন্তুষ্ট পরিবার

ইমরান খানের(Imran Khan) সুচিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি খোলা চিঠি লিখেছিলেন বিশ্বক্রিকেটের ১৪ জন প্রাক্তন অধিনায়ক।...

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...