Sunday, March 15, 2026

বিতর্কিত মন্তব্য :  ভারতকে একঘরে করতে উঠে পড়ে লেগেছে মধ্যপ্রাচ্যের দেশগুলি, সঙ্কটে দেশ

Date:

Share post:

পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিশ্বে ক্রমেই কোণঠাসা  হচ্ছে ভারত। পয়গম্বর বিতর্কে বিজেপি নেত্রী নূপুর শর্মাকে দল থেকে বহিষ্কার করেও বিশ্বজোড়া সমালোচনা বন্ধ করা যাচ্ছে না।  ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে একাধিক দেশ। প্রথমে সৌদি অরব, কাতার, কুয়েত। এবার মালয়েশিয়া, ইন্দোনেশিয়াও একই সিদ্ধান্ত নিল । শুধু ভারতীয় পণ্য বয়কট করাই নয় সে দেশে বসবাসকারী  এবং কর্মরত ভারতীয়দের  নিয়েও মারাত্মক এক সঙ্কট তৈরি হয়েছে। সকলেই ভারতীয় দূতাবাসের সঙ্গে নিরন্তর যোগাযোগ করছে। দেশে ফেরার চেষ্টা করছেন বহু মানুষ। বিদেশ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এই মূহূর্তে মধ্যপ্রাচ্য অর্থাৎ সৌদি আরব, কুয়েত, কাতার এবং মালয়েশিয়া, ইন্দোনেশিয়া মিলিয়ে প্রায় দু কোটির কাছাকাছি ভারতীয় কমর্সূত্রে সেখানকার বাসিন্দা। কিন্তু সাম্প্রতিক পয়গম্বর বিতর্কে রীতিমতো অস্তিত্ব সঙ্কটে পড়েছেন এই প্রবাসী ভারতীয়রা। সঙ্গে তাঁদের পরিবারের সদস্যরাও। বিদেশ মন্ত্রকের তরফে এদের প্রত্যেকের সঙ্গেই যোগাযোগ করা হচ্ছে বলে দাবি করা হয়েছে।

অন্যদিকে  ভারতীয় পণ্য বয়কটের সিদ্ধান্তে  রীতিমতো অস্বস্তিকর পরিস্থিতিতে ভারত। বিদেশি মুদ্রা আয় না হলে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়তে পারে। অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপরেশনের অন্তর্ভুক্ত দেশগুলো যদি সত্যিই ভারতকে বয়কট করতে শুরু করে তাহলে অচিরেই মারাত্মক পরিস্থিতির শিকার হবে ভারত।

spot_img

Related articles

শিশু হত্যাকারী নেতানিয়াহু: ইজরায়েল প্রধানমন্ত্রীকে হত্যার ‘শপথ’ ইরানের

প্রতিটি সকালে পশ্চিম এশিয়ার যুযুধান দুপক্ষ নতুন নতুন শপথ ও টার্গেট ফিক্স করে যুদ্ধে নামছে। একদিকে ইরানের (Iran)...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া বোর্ডের পরীক্ষায়, ৭ দেশে বাতিল CBSE দ্বাদশের পরীক্ষা

পশ্চিম এশিয়ার (West Asia) যুদ্ধ পরিস্থিতির প্রভাব আগেই পড়েছে বোর্ডের পরীক্ষায়। অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে এবার নতুন করে...

অচেনা মানুষের শেষ যাত্রার সঙ্গী! বেওয়ারিশ লাশ সৎকারে ডাক পড়ে পূজার

মহিলা। তাই দেহ সৎকারে তাঁর অধিকার কোথায়? আজও ধর্মীয় অজুহাতে আপনজনের এই গুরুদায়িত্ব নেওয়া থেকে বঞ্চিত রাখা হয়...

অত্যন্ত সুবিধা হল IPL-এর: জানালেন রাজীব শুক্লা

জাতীয় নির্বাচন কমিশন দ্রুত পাঁচ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন ঘোষণা করে দেওয়ায় লাভবান বিসিসিআই। আটকে...