Saturday, April 4, 2026

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর মিতালি রাজের, টুইট করে ঘোষণা

Date:

Share post:

শেষ ম্যাচ খেলেছেন মহিলা বিশ্বকাপে, গত ২৭ মার্চ। দীর্ঘদিন ধরেই তাঁর অবসর নিয়ে জল্পনা চলছিল। সেই জল্পনায় দাঁড়ি টানলেন তিনি।আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মিতালি রাজ। বুধবার টুইটারে একটি পোস্টের মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি।টুইটারে একটি আবেগঘন পোস্টও করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের যাবতীয় ফরম্যাট থেকে অবসর নিয়েছেন তিনি।

মিতালি লিখেছেন, ‘ছোটবেলাতেই একটা লক্ষ্য স্থির করে নিয়েছিলাম। ভারতের নীল জার্সি পরব। দেশের প্রতিনিধিত্ব করা আমার কাছে সবচেয়ে সম্মানের ছিল। যাত্রাপথে বেশিরভাগ সময়টাই ভাল ভাবে কাটিয়েছি। খুব কম সময়েই খারাপ অভিজ্ঞতা হয়েছে। প্রত্যেকটা অভিজ্ঞতাই আমার কাছে আলাদা ছিল। গত ২৩ বছর আমার জীবনে সবচেয়ে সুন্দর, পরিপূর্ণ এবং উপভোগ্য বছর ছিল। সব যাত্রাই এক দিন শেষ হয়। আজ সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।’
তিনি আরও লিখেছেন, ‘যত বারই মাঠে ঢুকেছি, ভারতকে জেতানোর জন্য নিজের সেরাটা দিয়েছি। জাতীয় দলে সুযোগ পাওয়ার পর আমার যে অভিজ্ঞতা হয়েছে, তা সারাজীবন মনে রাখব। মনে হয়, এখন ক্রিকেটজীবন শেষ করার সেরা সময়।
তবে খেলা ছাড়লেও পুরোপুরি খেলার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চান না তিনি।কোনও না কোনও ভাবে খেলাটার সঙ্গে যুক্ত থাকতে চান। ফলে ভবিষ্যতে কোচ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।


Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...