Wednesday, June 24, 2026

Delhi High Court:  বিবাহবিচ্ছিন্না দিদি বা বোনের আর্থিক প্রয়োজনে ভাই বা দাদার পাশে দাঁড়ানো উচিত,  পর্যবেক্ষণ হাইকোর্টের

Date:

Share post:

বিবাহবিচ্ছিন্না কোনও দিদি বা বোনের আর্থিক প্রয়োজনের সময় ভাই বা দাদা নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারেন না। দিদি বা বোনের যদি আর্থিক সহায়তার প্রয়োজন হয়, তাহলে দাদা বা ভাইয়ের তাঁর পাশে দাঁড়ানো উচিত।বুধবার একটি মামলায় এমনই পর্যবেক্ষণ করল দিল্লি হাইকোর্ট।

এদিন দিল্লি হাইকোর্টে (Delhi high court) একটি বিবাহবিচ্ছেদ সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানে এক মামলাকারী প্রশ্ন তোলেন, কী ভাবে তাঁর বিবাহবিচ্ছিন্না ননদ প্রাক্তন স্বামীর উপর আর্থিক ভাবে নির্ভর করতে পারেন? এই মামলাকে ভিত্তিহীন আখ্যা দেয় আদালত।বিচারপতির পর্যবেক্ষণ, ভারতের বহু উৎসব, পরব রয়েছে, যেগুলি ভাই-বোন তথা পরিবারের মধ্যে স্নেহ, যত্ন, কর্তব্য এবং দায়িত্বের মতো অনুভূতিগুলোকে শক্তিশালী করে। তাই সত্যিকারের বোনের দুঃসময়ে ভাই পাশে থাকবেন, সেটাই স্বাভাবিক।

আরও পড়ুন- বিরিয়ানি বাক্সে সোনা যায় বিজয়নের কাছে! কেরলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বিচারপতি শরণাকান্ত শর্মা ( Justice sharanakanta sharma) বলেন,  এই মামলার কোনও ভিত্তি নেই। ভারতের মতো দেশে ভাই-বোনের সম্পর্কের বন্ধন সব সময় অর্থনৈতিক বিষয়ের ওপর নির্ভর করে না। কিন্তু ভাই বা বোনের আর্থিক প্রয়োজন হলে কিংবা, অন্য কোনও দুঃসময়ে তাঁরা পরস্পরের পাশে থাকবেন এটাই স্বাভাবিক। শুধু তাই-ই নয়, আদালত আরও জানায় যে কোনও সম্পর্ক কখনও কোনও গাণিতিক সূত্র মেনে চলতে পারে না। পরিস্থিতি অনুযায়ী তা বদলায়। আর সেদিকে বিবেচনা করেই আদালত এমন সিদ্ধান্ত নিয়েছে।

সব শেষে দিল্লি হাই কোর্ট জানায়, কারও বিবাহবিচ্ছিন্না বোন বা দিদি তাঁর প্রাক্তন স্বামীর কাছে আইনত ভরণপোষণ দাবি করতেই পারেন। তেমনই কোনও বিশেষ পরিস্থিতিতে সেই দিদি বা বোনের আর্থিক সহায়তার প্রয়োজন হলে ভাই বা দাদারও পাশে দাঁড়ানো উচিত।


 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...