Saturday, May 9, 2026

বাংলা ভাগ নিয়ে আলটপকা মন্তব্য নয়: রাজ্য নেতাদের কড়া বার্তা নাড্ডার

Date:

Share post:

বাংলা থেকে উত্তরবঙ্গকে(North Bengal) আলাদা করার দাবিতে সুর চড়িয়েছেন রাজ্য বিজেপির(BJP) বেশ কয়েকজন নেতা। এই দাবির পিছনে তাঁদের যুক্তি উত্তরবঙ্গে সঠিক উন্নয়ন হচ্ছে না। তবে বিজেপি নেতাদের এহেন দাবিতে বিতর্ক মাথা চাড়া দিয়ে উঠেছে। এই পরিস্থিতিতেই এবার বাংলা সফরে এসে রাজ্য নেতাদের কড়া বার্তা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP Nadda)।

নিউটাউনের হোটেলে রাজ্যনেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে নাড্ডা জানিয়ে দিলেন, রাজ্য ভাগ হোক এটা কোনওভাবেই চায় না বিজেপি। শুধু তাই নয়, রাজ্যভাগের দাবিতে প্রকাশ্যে নেতারা যেন কোনওরকম মন্তব্য না করেন একথাও স্পষ্টভাবে জানিয়ে দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। পাশাপাশি রাজ্য নেতৃত্বকে একই বার্তা দেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষও। এর পাশাপাশি রাজ্য বিজেপির বেহাল অবস্থা সামাল দিতে বঙ্গ বিজেপিকে বেশকিছু টাস্কও দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

এদিন রাজ্য নেতাদের সঙ্গে বৈঠকে নাড্ডা জানিয়ে দিয়েছেন, বিধায়কদের রোজ সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে সকলের সঙ্গে দেখা করতে হবে। কারও সমস্যা থাকলে তা শুনে সমাধানের চেষ্টা করতে হবে বিধায়কদের। শুধু তাই নয়, নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে, এবার থেকে মাসের ৫ দিন এলাকা পরিদর্শন করতে হবে বিধায়কদের। ছোট ছোট ভাগে এলাকা ভাগ করতে হবে। শুধু ব্যক্তিগত সমস্যা নয় এলাকার সমস্যা সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন, জেলা শাসক-পুলিশ সুপার সহযোহিতা না করলে বার অ্যাসোসিয়েশানের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


Related articles

দেশের সেনা সর্বাধিনায়ক হলেন সুব্রামানি! নাম ঘোষণা পরবর্তী নৌসেনা প্রধানেরও

৩০ মে সেনা সর্বাধিনায়ক হিসেবে মেয়াদ শেষ হচ্ছে অনিল চৌহানের। এরপরে কে হবেন পরবর্তী সেনা সর্বাধিনায়ক? এনিয়ে জল্পনা...

শ্যামাপ্রসাদের সহকর্মী নবতিপর মাখনলালকে সম্বর্ধনা, ব্রিগেডে বাংলার সিনে-সংস্কৃতি জগতের বিশিষ্টরা 

বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী-পশ্চিমবঙ্গের রাজ্যপাল থেকে শুরু করে...

বর্ণাঢ্য ব্রিগেডে গৈরিক আমেজ, মাদল-ছৌ নাচ-বাউল সুরে বাঙালিয়ানায় শান!

রবীন্দ্র জন্মজয়ন্তীর সকালে এক অন্যরকম বাংলার ছবি। 'হে নূতন দেখা দিক আর-বার' বলেছিলেন যে বিশ্বকবি, পঁচিশে বৈশাখের সকালে...

বিজেপি মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে আজ কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী

বাংলার বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে বিজেপি। এবার সরকার গড়ার পালা। মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা হতেই,...