Saturday, May 30, 2026

HS Result 2022 : আগামিকাল ফলপ্রকাশ, ঘোষণা হতে পারে আগামি বছরের পরীক্ষার সূচি

Date:

Share post:

আগামিকাল ১০ জুন, শুক্রবার প্রকাশিত হতে চলেছে এ বছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল (WB HS Result 2022) । করোনা (Corona) কাটিয়ে এই বছর অফলাইনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (HS Exam)হয়েছে। হোম সেন্টারেই ২ এপ্রিল থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। গত ২৭ এপ্রিল পরীক্ষা শেষ হওয়ার ঠিক ৪৪ দিনের মাথায় এবছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল (HS Result)প্রকাশিত হচ্ছে ৷ সকাল ১১ টায় ফল ঘোষণা হবে, বেলা ১২টা থেকে অনলাইনে (Online)ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।

এ বছর প্রথম হোম সেন্টারে পরীক্ষা নেওয়া হয় ছাত্র-ছাত্রীদের। করোনা (Corona)পরিস্থিতির কথা মাথায় রেখে গত বছর পরীক্ষা হয় নি,মূল্যায়ন হয়েছিল অন্যভাবে। কিন্তু এই বছর পরিস্থিতি একটু ভালো হওয়ায় অফলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। তবে পরীক্ষা নেওয়া হয়েছিল হোম সেন্টারে। রাজ্যের মোট সাড়ে ছয় হাজারের বেশি স্কুলে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়। এ বছর কত সিলেবাস এর উপর উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে তা আগেই জানিয়ে দিয়েছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার জেরে একটি নির্দিষ্ট সংখ্যক সিলেবাসের উপরই এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়েছে। আগামিকাল মেধা তালিকা ঘোষণা করা হবে। স্বভাবতই ফল প্রকাশ ঘিরেই কৌতুহল তুঙ্গে। মোট ৫৬টি বিষয়ে পরীক্ষা নিয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ৷ ১০ জুন দুপুর ১২টা থেকে অনলাইনে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে। এসএমএস (SMS) পরিষেবা, অনলাইন পোর্টাল এবং মোবাইল অ্যাপ, সব মাধ্যমেই ওই একই সময় থেকে ফলাফল জানা যাবে ।

উচ্চমাধ্যমিকের ফলাফলের নিরিখে কোন জেলা এগিয়ে থাকে, সেই দিকে নজর থাকবে সবার। পাশাপাশি ফল প্রকাশের পর আগামিদিনে কোন বিষয় নিয়ে পড়াশোনা করার ঝোঁক বেশি সেটাও পরিস্কার হয়ে যাবে। এর আগে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ। সেই নিয়মেই আগামী বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষাসূচি আগামিকাল ঘোষণা করা হতে পারে বলেই মনে করা হচ্ছে । অনেকেই মনে করছেন মার্চ মাসের মাঝামাঝি সময়ে সামনের বছরের উচ্চ মাধ্যমিক হবে এমন ঘোষণা হতে পারে কাল।


Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...