Friday, April 3, 2026

পদ্মা সেতু: উদ্বোধনের দিনই নাশকতার আশঙ্কা শেখ হাসিনার

Date:

Share post:

পদ্মা সেতুতে নাশকতা হতে পারে বলে আশঙ্কা বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Shekh Hasina)। উদ্বোধনের দিন নেতাকর্মীদের সাবধানে থাকার নির্দেশ দিয়েছেন তিনি। ২৫ জুন ঢাকার (Dhaka) কাছে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনের কথা শেখ হাসিনার। কিন্তু উদ্বোধনের দিনই নাশকতার আশঙ্কা করছেন খোদ বাংলাদেশের প্রধানমন্ত্রী। ফলে সেতুটির নিরাপত্তায় জোর দিচ্ছেন তিনি।

বুধবার, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পদ্মা সেতু (Padma Bridge) উদ্বোধন উপলক্ষে একটি সভার আয়োজন করা হয়। সেখানে এসএমএস পাঠান বাংলাদেশের প্রধানমন্ত্রী। সভায় সেই বার্তা পড়ে শোনান শাসকদল আওয়ামি লিগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। বলেন, প্রধানমন্ত্রী সবাই সাবধানে চলাফেরা করার নির্দেশ দিয়েছেন। গাড়ি ওভারটেকের দিকে নজর দিতে পরামর্শ দিয়েছেন। নাশকতার পাশাপাশি, কোনও দুর্ঘটনা যেন অনুষ্ঠান বন্ধ করতে না পারে, সেদিকে কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত পদ্মা সেতু সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অংশের সঙ্গে উত্তর-পূর্ব অংশের যোগাযোগ সুগম হবে। দুই স্তরের স্টিল ও কংক্রিটে নির্মিত সেতুর উপরের স্তরে থাকবে চার লেনের রাস্তা। আর নিচের স্তরে রেরেললাইন। এটিই এখনও পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সেতু।

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...