Tuesday, June 9, 2026

বালির তৃণমূল নেতা তপন দত্ত খুনে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

Date:

Share post:

বেনজির রায় কলকাতা হাইকোর্টের। হাওড়ার তৃণমূল নেতা তপন দত্ত খুনের ঘটনায় ১১ বছর পর সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বালির জলা জমি ভরাট নিয়ে বিবাদের ঘটনায় খুন হয়েছিলেন তপন দত্ত।কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ জানিয়েছেন, ওই খুনের ঘটনার তদন্ত ও বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণের সব দায়িত্ব সিবিআই পালন করবে।

প্রসঙ্গত, বালির নিশ্চিন্দা এলাকায় একটি বিশাল জলাভূমি ছিল। সেই জলাভূমি দখল করতে সচেষ্ট ছিল স্থানীয় প্রোমোটারি চক্র। ২০১১ সালে তৃণমূল তখন ক্ষমতায়।সেই সময় ওই জলা জমি ভরাট নিয়ে দলের ভিতরেই আপত্তি তুলে কাজে বাধা দিয়েছিলেন তপন দত্ত।ওই বছর ৬ মে ঘটনার দিন রাতে বাড়ি ফিরছিলেন তপন দত্ত। সেখানে রেলগেটের কাছে তাঁকে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। তার পর থেকেই এই ঘটনার প্রকৃত তদন্ত ও সিবিআইয়ের দাবিতে দীর্ঘ ১১ বছর লড়াই চালিয়ে এসেছেন তার স্ত্রী প্রতিমা দত্ত। বৃহস্পতিবার আদালত চত্বরে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ায় পরই তিনি জানান, এবার আশা করি দোষীরা শাস্তি পাবে।

আরও পড়ুন- দলের নেতাদের নিয়ে বেলুড় মঠ ঘুরে দেখলেন জেপি নাড্ডা

এই ঘটনায় ১৩ জনের নাম জড়িয়েছিল । এই মামলা নিম্ন আদালত, কলকাতা হাই কোর্ট এমনকি, সুপ্রিম কোর্টেও উঠেছে। কিন্তু এখনও সুবিচার পাননি নিহত তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত। এক দশক অতিক্রান্ত হয়ে গেলেও এই ঘটনায় অভিযুক্তরা শাস্তি পায়নি। রাজ্য সরকারের সিদ্ধান্তে সিআইডি তদন্তভার নিয়েছিল। সিআইডি তদন্তের পর জানিয়েছিল, জলাজমি ভরাটের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন বলেই তপনবাবুকে খুন হতে হয়েছে। ২০১১ সালের ৩০ অগস্ট সিআইডি মামলার চার্জশিট পেশ করে।

 


 

 

 

Related articles

মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

FIFA World Cup: হ্যাশট্যাগ ১৬৮, সংখ্যা দিয়েই প্রতিবাদ ইরান দলের

হ্যাশট্যাগ ১৬৮। বিশ্বকাপ (FIFA World Cup) খেলতে ইরানের(Iran) ফুটবল টিম মেক্সিকোয় পা রাখতেই সকলের নজরে এল। গাঢ় নীল...

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...