Friday, June 26, 2026

গুরুতর অসুস্থ পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মুশারফ, দাবি পরিবারের

Date:

Share post:

দীর্ঘ দিন ধরে অসুস্থ থাকার পর শুক্রবার খবর ছড়ায় প্রয়াত হয়েছেন পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মুশারফ(pervez musharraf)। জানা যায়, দীর্ঘ সময় ধরে অসুস্থ থাকার পর শুক্রবার দুবাইয়ের(Dubai) এক হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। তবে বিভিন্ন সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ্যে আসার পর মুশারফের পরিবারের তরফে জানানো হল, ৭৮ বছর বয়সী মুশারফের মৃত্যু হয়নি। তিনি গুরুতর অসুস্থ এবং হাসপাতালে ভর্তি।

এদিন মুশারফের টুইটার থেকে একটি বার্তা পোস্ট করা হয় তাঁর পরিবারের তরফ থেকে। যেখানে জানানো হয়, “পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে, তিনি ভেন্টিলেটরে নেই। শারীরিক অসুস্থতার কারণে গত ৩ সপ্তাহ ধরে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর। একাধিক অঙ্গ বিকল হতে শুরু করেছে। এবং স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা কম। তাঁর দৈনন্দিন জীবনযাপনে স্বাচ্ছন্দ্যের জন্য প্রার্থনা করুন।”

উল্লেখ্য, সেনা প্রধান থাকাকালীন ১৯৯৯ সালের অক্টোবর মাসে পাকিস্তানে নওয়াজ শরিফের বিরুদ্ধে সেনা অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতায় এসেছিলেন পারভেজ মুশারফ। ২০০১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের রাষ্ট্রপতি পদে ছিলেন তিনি। কার্গিল যুদ্ধের পিছনে মূল মাথা ছিলেন এই মুশারফ। ২০০৭ সালে সংবিধান অমান্য করে জরুরি অবস্থা ঘোষণার জন্য মুশারফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ দায়ের করা হয়। যদিও এই মামলায় মাত্র একবারই আদালতের সামনে হাজিরা দিয়েছিলেন মুশারফ। তৎকালীন পাকিস্তানের শাসকদল মুসলিম লিগ এক্সিট কন্ট্রোল লিস্ট থেকে মুশারফের নাম সরিয়ে নেয়। এরপর অসুস্থতার কারণ দেখিয়ে ২০১৬ সালে বিদেশ যান তিনি। সেই থেকে দুবাইতেই ছিলেন মুশারফ।


Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...